হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ৮:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা। গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। সকালে সংবাদ সম্মেলন করে যাত্রীবান্ধব ভাড়া পুনঃনির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী একে ‘মালিকদের স্বার্থরক্ষার জন্য নির্ধারিত’ বলে অভিযোগ করে বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছেন। ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট শেষ হয়েছে গণ-পরিবহনের ভাড়া বাড়ানোর মধ্য দিয়ে। সোমবার থেকে নতুন ভাড়ায় পরিবহন চলাচল শুরু হয়েছে।

কায়দা করে সিএনজি না ডিজেল চালিত উভয় ভাড়া বেশি নিচ্ছেঃ ঢাকার ব্যস্ততম দুইটি সড়ক মহাখালী এবং ফার্মগেট এলাকায় গিয়ে বিবিসি সংবাদদাতা কাদির কল্লোল দেখতে পেয়েছেন, ঢাকা সিটির সবগুলো রুটেই ভাড়া বাড়ানো হয়েছে। মিরপুর-গুলিস্তানে ভাড়া যেখানে আগে ছিল ২৫টাকা, সেটি এখন ৩৫ টাকা নেয়া হচ্ছে। ভাড়া বাড়ানোয় যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। যাত্রীরা বলছেন, তাদের আয় বাড়েনি, কিন্তু ভাড়া বেড়েছে, অন্যান্য খরচ বেড়েছে। এটি তাদের ওপর একটি বিশাল চাপ তৈরি করেছে।

যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন, এখন সব বাসই নিজেদের ডিজেল চালিত দাবি করে বাড়তি ভাড়া নিচ্ছে। সরকার বলেছে, সিএনজিচালিত পরিবহনের ভাড়া বাড়ানো হবে না। এখন যাত্রীরা বলছেন, কোন বাস ডিজেলচালিত না সিএনজিচালিত সেটি বাইরে থেকে দেখে প্রমাণ সম্ভব হয় না। ফলে সরকারের উচিত এটি নিশ্চিত করে বাসে মার্ক করে দেয়া বা স্পষ্ট উল্লেখ করে দেয়া। অন্যদিকে বর্ধিত ভাড়ার কোন চার্টও এখনো বাসে বা টার্মিনালে দেয়া হয়নি, এটিও যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

সাধারণ মানুষের করনীয়ঃ গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার জারি করা হলেও, রবিবার রাতে ধর্মঘট উঠে যাওয়ার পর থেকে নতুন ভাড়া কার্যকর করে পরিবহন মালিকেরা। সকাল থেকে অফিসগামী এবং অন্যান্য কাজে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে নতুন বর্ধিত ভাড়ার মুখে পড়েন যাত্রীরা। যাত্রীদের মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে তার একটি নমুনা দেখা যায় ফেসবুক পাতায় বাসের ভাড়া নিয়ে আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে শিরোনামে একটি পোষ্ট দেবার পর। দুই ঘণ্টায় সেখানে প্রায় পৌনে তিন হাজার মানুষ মন্তব্য করেছেন।

এসব মন্তব্যে সবাইই নতুন বর্ধিত ভাড়া নিয়ে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ আবার ব্যঙ্গ করে রাস্তায় নিজেদের অভিজ্ঞতা লিখেছেন ওই পোষ্টে। ব্যবহারকারীদের একটি বড় অংশ জ্বালানি তেলের দাম বাড়া এবং পরিবহন ভাড়ার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বেড়ে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন। এদিকে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের যে বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়, সেখানে স্পষ্ট বলা হয়েছে বর্ধিত ভাড়া কেবলমাত্র ডিজেলচালিত পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত পরিবহনের ভাড়া বাড়বে না বলে জানানো হয়েছিল। সেই পোষ্টে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, ভাড়া বাড়ানোর ঘোষণার পর যেসব বাস-মিনিবাস সিএনজিতে চলে তারাও ভাড়া বাড়িয়ে দিয়েছে।

যাত্রীদের ভাড়া পুনঃনির্ধারণের দাবিঃ সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, নতুন বর্ধিত ভাড়া যাত্রীদের নিয়ে প্রতিহত করা হবে। যাত্রীবান্ধব ভাড়া পুনঃনির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহন মালিকদের দাবি নিয়ে ভাড়া নির্ধারণের বৈঠক করেছে সরকার, কিন্তু সেখানে যাত্রীদের কোন প্রতিনিধি রাখা হয়নি। যে কারণে তাদের স্বার্থ দেখা হয়নি ওই বৈঠকে। এখন যাত্রীদের সাথে নিয়ে ‘তাদের ওপর চাপানো’ এই বর্ধিত ভাড়া ‘প্রতিহত’ করা হবে বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন।

বিএনপির প্রতিবাদঃ জ্বালানি তেল এবং বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ১০ই নভেম্বর দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর ১২ই নভেম্বর দেশের সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে।
ঢাকায় আয়োজিত এক সমাবেশে এসব কর্মসূচী ঘোষণা করেন দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন সরকার ‘মালিকপক্ষের প্রেসক্রিপশনে ভাড়া বাড়িয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 18 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 19 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 19 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 19 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 2 days আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 3 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 3 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক