হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় এলাকাভিত্তিক লকডাউন দিয়ে সরকার আসলে কী চায়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুন, ২০২০ ৭:৩৫ পূর্বাহ্ণ

BD-korona-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় এলাকাভিত্তিক লকডাউন দিয়ে সরকার আসলে কী চায়?  সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকার ছোঠ ছোট এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করে এখন সেখানে লকডাউন করতে চাইছে। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক রেড জোন হিসাবে চিহ্নিত করে সেই ঐ এলাকাকে লকডাউন করার পরিকল্পনা পুরোদমে বাস্তবায়নের সুনির্দিষ্ট কোন সময় এখনও ঠিক হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় ছোট ছোট এলাকা রেড জোন হিসাবে চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন সিদ্ধান্ত নিয়ে লকডাউন করবে এবং সেই এলাকায় তিন থেকে পাঁচদিন আগে তা ঘোষণা করা হবে।

তবে দেশকে রেড, ইয়োলো এবং গ্রীন জোনে ভাগ করার এই পরিকল্পনায় সরকার আসলে কী করতে চাইছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকার যখন রেড জোন লকডাউন করার জন্য ৩০শে জুন পর্যন্ত সাধারণ ছুটি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে, সেই ছুটি ১৬ই জুন থেকেই শুরু হ্ওয়ার কথা ছিল। কিন্তু রেড জোন চিহ্নিত করা এবং লকডাউন করার প্রস্তুতি পর্বই এখনও শেষ করা যায়নি। ফলে রেড জোনে কবে থেকে এবং কিভাবে লকডাউন শুরু করা হবে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।
কর্মকর্তারা বলেছেন, খসড়া তালিকাটি চূড়ান্ত হওয়ার আগেই তা ফাঁস হয়েছে।

সরকার লকডাউনের সুনির্দিষ্ট সময় বলছে না তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে জনপ্রতিনিধি এবং প্রশাসন মিলে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে রেড জোন চিহ্নিত করা এবং লকডাউনের সিদ্ধান্ত নেবে। কিন্তু কবে নাগাদ পুরোদমে তা শুরু হবে, সেটা তিনি বলেননি। অধ্যাপক আজাদ বলেছেন, “একসাথে পুরো বাংলাদেশের সব এলাকা লকডাউন হবে, তা কিন্তু নয়। যখন যেখানে প্রয়োজন সেখানে রেড জোন হবে, আবার ওখানে যদি অবস্থার উন্নতি হয়, তাহলে ইয়োলো এবং গ্রীন জোন হিসাবে চিহ্নিত হবে তিনি আরও বলেছেন, এটা নির্ধারিত কবে থেকে শুরু হবে, তা কিন্তু বলা যায় না। ঐ প্রশ্ন যদি করেন, তাহলে শুরু হয়েছে। শুরু হয়েছে ঢাকার পূর্ব রাজাবাজারে, গাজীপুরে, নারায়ণগঞ্জে এবং নরসিংদীতে। এরপর বিভিন্ন এলাকা থেকে আমাদের মতামত চাওয়া হচ্ছে। দ্বিতীয়ত, আমরা একটা টেকনিক্যাল কমিটি গঠন করেছি। তারা আগের পর্যালোচনা বা পরামর্শগুলো আবার পর্যালোচনা করছে।

ঢাকাসহ বিভিন্ন এলাকায় রেড, ইয়োলো এবং গ্রীন-এই তিন ভাগে ভাগ করে সরকার যে খসড়া তালিকা করেছিল, তা প্রকাশ হওয়ার পর বিভ্রান্তি দেখা দেয়। রেড, ইয়োলো এবং গ্রীন নিয়ে বিভ্রান্তি যদিও ঢাকার পূর্ব রাজাবাজারসহ বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে, এরপরও রেড জোন চিহ্নিত করে সেখানে আসলে কি করা হবে-সে ব্যাপারে সাধারণ মানুষের মাঝে পরিস্কার ধারণা নেই। রেড, ইয়োলো এবং গ্রীন জোন হিসাবে চিহ্নিত এলাকার যে তালিকার খসড়া সরকারের কারিগরি কমিটি তৈরি করেছে, সেই তালিকা সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাতে চিহ্নিত এলাকাগুলোর মানুষের মাঝে অনেক প্রশ্নও দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, এখন সংক্রমণ বিস্ফোরণের মত লাফিয়ে না বাড়লেও বৃদ্ধির হারটা অনেক বেশি। সেই পরিস্থিতিতে প্রতিরোধের জন্য এখন মানুষকে ঘরে রাখা বা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কোন পদক্ষেপ নেই। তারা মনে করেন, এখন প্রতিরোধের কোন কর্মসূচিই যেহেতু নেই, ফলে এলাকাভিত্তিক লকডাউনের কার্যকারিতা নিয়ে তাদের সন্দেহ থাকলেও সেটি হলেও অন্তত একটা পদক্ষেপ থাকা উচিত। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সংক্রমণ রোগ কর্মসূচির সহযোগী পরিচালক ডা: মাহফুজা রিফাত বলেছেন, এই জোন-ভিত্তিক লকডাউন নিয়ে তো যথেষ্ট বিভ্রান্তি আছেই। এই জোন বলতে আসলে কি বোঝায়? সাধারণ মানুষ বোধ হয় এখনও সেটা জানে না যে এটা কিভাবে কার্যকর হবে। তারপরে অফিস খোলা নিয়েও বোধ হয় বিভ্রান্তি আছে। প্রথমত তথ্যগত বিভ্রান্তি আছে। আর আমরাও আসলে জানি না যে আসলে কি অ্যাপ্রোচে যাচ্ছে।

তিনি আরও বলেছেন, এ মুহুর্তে আমাদের যে অবস্থা, তাতে এখন প্রথমে দরকার মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। সেটা এই জোন-ভিত্তিক করে কতটা কার্যকর হবে – তা আমরা জানি না। কিন্তু কিছুতো করতে হবে। মানে একদম ছেড়ে দিলেও তো হবে না।
তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এখন এই জোন-ভিত্তিক লকডাউনের পরিকল্পনা বাস্তবায়ন হলে এর ইতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশে দুই মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটি চললেও করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি

রেড জোন নিয়ে সরকার কী চাইছে?

এই এলাকাভিত্তিক লকডাউন কিভাবে কার্যকর করা হবে, সে ব্যাপারে সরকারের পরিকল্পনা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, রেড জোন আসলে প্রত্যেকটা এলাকার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ঠিক করবে যে কোথায় তা হবে। যদি ঢাকা শহরের কথা বলি, তাহলে আমাদের পরিকল্পনা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের মেয়র এবং স্থানীয় প্রশাসন মিলে ঠিক করবেন কোথায় রেড জোন করবেন। তারা সেই রেড জোন করার জন্য আগেই সব পরিকল্পনা বা ব্যবস্থা ঠিক করে নেবেন। রেড জোন করতে গেলে স্থানীয়ভাবে একটা কমিটি করতে হবে। সেই কমিটি এবং পরিকল্পনার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিতে হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও জানিয়েছেন, রেড জোন হবে খুব ছোট জায়গায়, একটি সুনির্দিষ্ট জায়গায়। যে জায়গাটি আমরা ম্যানেজ করতে পারি। আপনি ধরেন, ঢাকার মিরপুরের কথা। মিরপুর বলতে গোটা মিরপুর কখনও লকডাউন হবে না। মিরপুরের একটা সেক্টরের একটি অংশ লকডাউন হবে। অথবা কোন একটি রাস্তায় সংক্রমণের হার বিবেচনায় কয়েকটা বাড়িও লকডাউন করা হতে পারে। এভাবে ছোট এলাকা লকডাউন হবে। মি: হোসেন মনে করেন, তাদের এই পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি থাকার কিছু নাই। তিনি উল্লেখ করেন, যে অঞ্চলকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হবে, সেই এলাকার মানুষ তিন থেকে পাঁচদিন আগে জানতে পারবেন লকডাউন করার সময়সহ সব বিষয়ে।

এদিকে কর্মকর্তারা বলেছেন, রেড, ইয়োলো এবং গ্রীন জোনের যে খসড়া তালিকা রয়েছে, তাতে এখন ছোট ছোট এলাকাকে রেড হিসাবে চিহ্নিত করে ম্যাপ তৈরির কাজ চলছে। কিন্তু এই কাজে জটিলতা হচ্ছে বলে তারা উল্লেখ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগই ঢাকায়। কিন্তু এই রোগীদের বড় অংশের সুনির্দিষ্ট এলাকাসহ বিস্তারিত ঠিকানা কর্তৃপক্ষের কাছে নেই। সেজন্য ছোট এলাকা চিহ্নিত করার কাজ কঠিন হচ্ছে। এরপরও অল্প সময়ের মধ্যে তালিকা চূড়ান্ত করা সম্ভব হবে বলে কর্মকর্তারা দাবি করছেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক