admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ
বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য নিজ বন্দুকের গুলিতে নিহত। বিজিবির এক সদস্য নিজের কাছে থাকা বন্দুকের গুলিতে নিহত হয়েছেন। তার নাম সোহরাব হোসাইন চৌধুরী। ২৩ বছর বয়সী এই তরুণ সিপাহী গতকাল শুক্রবার, ২২ অক্টোবর, দিবাগত রাত ৯টার দিকে ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে আত্মহত্যা করেন বলে জানা গেছে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ আজ শনিবার, ২৩ অক্টোবর, বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পর একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

এরপর ময়নাতদন্তের জন্য ওই বিজিবি সদস্যের মরদেহ মর্গে পাঠানো হয়। জানা যায়, আত্মহত্যার আগে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আগেবঘন স্ট্যাটাস দেন সোহরাব হোসাইন চৌধুরী। এতে তিনি তার নিজের জীবনের নানা বিষয় নিয়ে হতাশা ব্যক্ত করেন।
দীর্ঘদিনের জীবন সংগ্রামে নানা টানাপোড়নের যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। বিজিবি ৩৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সহকারী পরিচালক ইউনুস আলী জানান, ফেনী জেলার পরশুরাম উপজেলার বাশপাদুয়া গ্রামের আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে সোহরাব হোসাইন চৌধুরী। শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||