admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০১৯ ২:২০ অপরাহ্ণ
dtv,,বদলে গেছে টেস্ট ক্রিকেটের জার্সি। এসেছে নতুনত্ব। যুক্ত হয়েছে সাদা জার্সির পেছনে নাম ও নম্বর। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ থেকে চালু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখান থেকেই টেস্ট জার্সিতে নাম ও নম্বর যুক্ত হয়েছে।
সেই ধারায় সব দলের জার্সিতেই যুক্ত হয়েছে নাম-নম্বর।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও থাকছে নাম-নম্বরের ছোঁয়া। সাকিব-মিরাজদের জার্সির পেছনে তাদের নাম-নম্বর লেখা হয়েছে সবুজ রঙে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।
এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মেতেছে জার্সি মহড়ায়। বাংলাদেশ ক্রিকেট দলের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া হয় সাকিব-মিরাজদের কয়েকটি ছবি। যেখানে দেখা যায় তাদের জার্সির পেছনে নাম ও নম্বর।https://www.facebook.com/D-TV-881207148717249/