হোম
অপরাধ

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ইউনিয়নের জন্য বরাদ্দকৃত রাসায়নিক সার অন্য ইউনিয়নে সরিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে দায়সারা আচরণ করা হয়েছে।

যদিও সংশ্লিষ্ট বিএডিসি ডিলার সারগুলোর মালিকানা স্বীকার করেছেন, তবুও উপজেলা কৃষি কর্মকর্তা দাবি করেছেন, সারগুলো অন্য উপজেলার হওয়ায় এ বিষয়ে তাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কেশরতা গ্রামের কৃষক ও সাংবাদিক হেদায়েতুল ইসলাম উজ্জ্বল নিজ বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে দুইটি ভুটভুটিতে শতাধিক বস্তা রাসায়নিক সার বহন করতে দেখেন। সন্দেহ হওয়ায় চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সারগুলো উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাটে অবস্থিত বিএডিসির ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ থেকে নেওয়া হয়েছে এবং উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে পৌঁছে দেওয়া হবে।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলামকে মোবাইল ফোনে জানানো হলে তিনি বিষয়টি যাচাই করার আশ্বাস দেন। তবে পরে তিনি জানান, সারগুলো অন্য উপজেলার হওয়ায় এ বিষয়ে তাদের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে, পরে বিএডিসির ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম. এ. কাশেম মোবাইল ফোনে কৃষক ও সাংবাদিক হেদায়েতুল ইসলাম উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করে সারগুলো তার মালিকানাধীন বলে স্বীকার করেন। একই সঙ্গে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ না করারও অনুরোধ জানান।

এ ঘটনায় উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সার ডিলার বলেন, এটি স্পষ্টতই সার চোরাকারবারির ঘটনা। তাদের ভাষ্য, বর্তমানে সারের তেমন সংকট না থাকলেও কোনো ইউনিয়নে সংকট দেখা দিলে উপজেলা কৃষি কর্মকর্তার লিখিত অনুমতির মাধ্যমে অন্য ইউনিয়ন থেকে সার সরবরাহের বিধান রয়েছে। একইভাবে এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার স্থানান্তরের ক্ষেত্রেও সংশ্লিষ্ট দুই উপজেলার কৃষি কর্মকর্তার অনুমোদন এবং ডিলার-টু-ডিলার প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

এ অবস্থায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে সত্যটি কোনটি? ডিলারের স্বীকারোক্তি, নাকি উপজেলা কৃষি কর্মকর্তার দাবি?

এ বিষয়ে মেসার্স কাশেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম. এ. কাশেম বলেন,সারগুলো আমার। আপনারা গণমাধ্যমকর্মী, আপনাদের কি কিছুই করার নেই? আমার জন্য হলেও ওই সারের ভুটভুটিগুলো ছেড়ে দেন।

অন্যদিকে, সারের ক্রেতা মেসার্স খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলী খন্দকারের ছেলে সোহরাব হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি করেন, সারগুলো পাশের রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাদের দোকানে আনা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি অসংলগ্ন বক্তব্য দেন এবং একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলামের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন, “এগুলো বাইরের উপজেলার সার। এখানে আমাদের করার কিছু নেই। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, কৃষি কর্মকর্তার কাছ থেকে আমি যতটুকু জেনেছি, সারগুলো অন্য উপজেলা থেকে আমাদের উপজেলায় এসেছে। তাই এ বিষয়ে আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

এ ঘটনাকে কেন্দ্র করে কৃষক, সার ডিলার ও স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারি বিধি অনুসরণ না করেই সার পরিবহন হয়েছে কি না এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কি না তা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 1 hour আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 1 day আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 1 day আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক