হোম
আইন-বিচার

বগুড়ায় ভেঙ্গে জাসদ অফিসের জায়গায় আবু সাঈদ জামে মসজিদ নির্মাণের ঘোষণা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের(জাসদ-ইনু)জেলা কার্যালয়ের স্হানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

৮ ফেব্রুয়ারি(শনিবার) বিকেলে সেখানে ভবনটির ধ্বংসাবশেষের শীর্ষে “জুলাই ২০২৪ স্মৃতি করণ মজসিদের জন্য স্হান,বাস্তবায়নের বৈষম্য বিরোধী ছাত্র- জনতা লেখা দুটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ডা. আব্দুল্লাহ সানি নামে একজন সেখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে বলেন,জুলাই বিপ্লবে আবু সাঈদের নামে “শহীদ আবু সাঈদ” জামে মসজিদ এখানে স্হাপন করা হবে।

এর আগে দুপুরে কিছু ব্যক্তি ওই জায়গাটিকে নিজেদের সম্পত্তি দাবি করে সেখানে ব্যানার ঝুলিয়ে দিয়েছেন।
তবে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক বিকেল ৫টার দিকে ওই ব্যানারটি খুলে ফেলেন এবং মসজিদ নির্মাণ সম্বলিত ব্যানার ঝুলিয়ে দেন। এ সময় একই সংগঠনের অপর কয়েকজন পাশে ভেঙ্গে ফেলা আওয়ামী লীগের অফিসকে টয়লেট হিসাবে ব্যবহারের কথাও জানান।
দেশের অন্য কয়েকটি জেলার মত গত বৃহস্পতিবার রাতে একদল যুবক বগুড়া শহরের সাতমাথায় আওয়ামী লীগ কার্যালয়, পাশের আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত কার্যালয়,টাউন ক্লাব এবং জেলা জাসদ,কার্যালয় ভেঙ্গে ফেলে। একই সময় তারা শহরের কবি নজরুল ইসলাম সড়কে “জাতীয় পার্টির” অফিস ভেঙ্গে ফেলে।

শনিবার দুপুরে কয়েকজন ব্যক্তি ভেঙ্গে ফেলা জাসদের কার্যালয়ের জায়গাটিকে নিজেদের দাবি করে তার ধ্বংসাবশেষের ওপর একটি ব্যানার ঝুলিয়ে দেয়।ব্যাবারটিতে লেখা ছিল “এই সম্পত্তি ১৯৫২ সালে ক্রয় সূত্রে কোরবান আলী,আব্দুর রহমান, রস্তম আলী বাবু কালি গোপাল, তফসিল সম্পত্তির বিবরণ দাগ নং ১৫৮০, মৌজাঃ সূত্রাপুর, জেল নং ৮২, জমির পরিমান ১৩২৫ শতক কাতে.০৬২৫ যোতাযোগঃ মোঃ উজ্জ্বল : ০১৭১১-৪৭৩৬৮২, লেখা ব্যানার ঝুলিয়ে দেয়। তাদের পক্ষে মিজানুর রহমান এবং মোখলেছুর রহমান দাবি করেন,জাসদ অফিসের সম্পত্তি তার দাদার কেনা সম্পত্তি। তার দাদা ১৯৫২ সালে সেটি কিনেছিলেন।

তবে স্বাধীনতা যুদ্ধের সনয় জায়গাটি বেহাত হয় এবং পরবর্তীতে জাসদের দলিয় কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়। তারা বলেন,রাজনৈতিক দলের কার্যালয় হিসাবে ব্যবহারের কারণে এতদিন তারা জায়গাটি দখল নিতে পারছিললন না, এখন সেটি ভেঙ্গে ফেলায় দখল নিতে এসেছি।

বগুড়া জেলা জাসদ(ইনু) সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম জানান,এই সম্পত্তি ছিল কয়েকজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির নামে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার সময় তারা ভারতে চলে যান।পরে সরকার জায়গাটির কর্তৃত্ব গ্রহণ করে।তবে ১৯৭২ সাল থেকে আমরা সেখানে আছি এবং লীজ নেওয়ার জন্য আবেদন করি।আবেদন করার পর মালিকানা দাবি করে বগুড়া মোটর মালিক গ্রুপ মামলা করলে আবেদনটি ঝুলিয়ে থাকে।এক বছর আগে ওই মামলাটি খারিজ হয়ে যায়।সে কারণে লীজ প্রক্রিয়া বিলম্বিত হয়।তবে আবেদনটি এখনও প্রত্রুিয়াধীন রয়েছে।

জাসদ কার্যালয়ে মসজিদ স্হাপনের পেক্ষাপট বর্ণানা করতে গিয়ে ডা. আব্দুল্লাহ সানি বলেন,জুলাই বিপ্লবের সর্বাধিনায়ক শহীদ আবু সাঈদের পিতা বলেছিলেন, তোমারা আমার সন্তানের জন্য কোন মূর্তি বানাবে না। তোমরা পারলে আনার ছেলের নামে মসজিদ করবে। সে জন্যেই আমরা এখানে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 4 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 9 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »