হোম
আইন-বিচার

বগুড়ায় প্রভাবশালী মহলের চাপে সিলগালা সার গুদাম খুলে দেওয়ার অভিযোগ।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে সার অনিয়মের অভিযোগে জরিমানা ও সিলগালা করা হয়েছিল গুদাম ২৫ দিন পর খুলে দিল কর্তৃপক্ষ ফের সার বরাদ্দ, উঠছে নানা প্রশ্ন বগুড়ার আদমদীঘিতে সরকারি রাসায়নিক সার পরিবহনে অনিয়মের অভিযোগে জরিমানা ও সিলগালা করা হয়েছিল বিএডিসির ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজের গুদাম। কিন্তু ঘটনার ২৫ দিন পর গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সেই গুদাম খুলে দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে নিয়মিতভাবে সারের বরাদ্দও দেওয়া হয়েছে বলে জানা গেছে। গুদামটি কীভাবে এবং কোন প্রক্রিয়ায় খুলে দেওয়া হলো এ নিয়ে স্থানীয় কৃষক ও সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ডিলার লাইসেন্স বাতিলের ঘটনা থাকায় বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা চলছে।

জানা যায়, গত ১৮ জুলাই সকালে আদমদীঘি সদর ইউনিয়নের কেশরতা গ্রামের এক কৃষক শতাধিক বস্তা রাসায়নিক সারবোঝাই দুটি ভুটভুটি দেখতে পান। সন্দেহ হওয়ায় চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সারগুলো কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছিল।

বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামকে জানানো হলেও প্রাথমিকভাবে সারগুলো অন্য উপজেলার বলে দাবি করা হয়। পরে ডিলার এম.এ. কাসেম সারগুলোর মালিকানা স্বীকার করেন বলে জানা যায়। অপরদিকে ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি সোহরাব হোসেন দাবি করেন, সারগুলো নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজার থেকে আনা হয়েছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও ডিলার-টু-ডিলার স্থানান্তরের বিধি অনুসরণ না করেই সার পরিবহন করা হচ্ছিল। এরপর ১৯ জুলাই ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। এ সময় মেসার্স কাসেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির সার গুদাম সিলগালা করে দেওয়া হয়।

গুদাম সিলগালার দুই দিন পর থেকেই সেটি খুলে নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে তদবির শুরু হয় বলে অভিযোগ। ডিলার প্রতিষ্ঠানের মালিকের মেয়ে সাদিয়া আফরিন কেয়া স্থানীয় একটি প্রভাবশালী মহলের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেন বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে সে সময় গুদাম খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

অবশেষে ঘটনার প্রায় ২৫ দিন পর গত বৃহস্পতিবার সকালে সিলগালা করা গুদাম খুলে দেওয়া হয়। এরপর প্রতিষ্ঠানটিকে আবারও নিয়মিতভাবে সার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, অনিয়মের অভিযোগে জরিমানা ও সিলগালা করা একটি গুদাম কী প্রক্রিয়ায় পুনরায় খুলে দেওয়া হলো? একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতেও অনিয়মের অভিযোগে ডিলার লাইসেন্স বাতিলের ঘটনা থাকলে বারবার অভিযোগের পরও কেন কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ নিয়েও প্রশ্ন উঠেছে।

ডিলারের বক্তব্য: মেসার্স কাসেম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম.এ. কাসেম বলেন, “প্রক্রিয়া অনুযায়ী সার গুদাম খুলে নেওয়া হয়েছে। আগামী শুক্রবার থেকে কৃষকদের মধ্যে সার বিক্রি শুরু হবে।”

কৃষি কর্মকর্তার বক্তব্য: উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন,মুসলেকা নিয়ে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়েছে। বারবার অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠাই। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। এ ক্ষেত্রে আমাদের তেমন কিছু করার থাকে না। সিলগালা করা গুদাম খোলার প্রক্রিয়া, আগের অভিযোগ এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 23 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক