হোম
আইন-বিচার

পঞ্চগড় সীমান্তে বিজিবি নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন ২২ কিমি সীমান্তে বাড়ছে নজরদারি।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে ২২ কিলোমিটার সীমান্ত জোরদার করতে নতুন একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নতুন এই বিওপি ক্যাম্প চালুর মাধ্যমে মানব পাচার মাদক পাছার গরু পাচার ও চোরাচালান প্রতিরোধে অপারেশনাল সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্তে কার্যকর নজরদারি নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। মানব পাচার, মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

২২ কিলোমিটার সীমান্তে বাড়ছে নিরাপত্তা। ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের জানান, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী প্রায় ২২ কিলোমিটার সীমান্ত এলাকায় নতুন মাধুপাড়া বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সীমান্তে নজরদারি আরও শক্তিশালী হবে এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই বিওপি চালুর মাধ্যমে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
নতুন এ বিজিবি ক্যাম্প উদ্বোধনী
অনুষ্ঠানের শুরুতে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন, রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সুইচ টিপে বিওপির নামফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড সেবা,জামিনের পর দ্রুত কারামুক্তির সুযোগ।
আইন-বিচার 25 minutes আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদন্ড।
অপরাধ 40 minutes আগে

পঞ্চগড় সীমান্তে বিজিবি নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন ২২ কিমি সীমান্তে
আইন-বিচার 50 minutes আগে

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে দেশীয় চোলাই মদসহ যুবক আঁটক, এক মাসের কারাদন্ড।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 3 days আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 3 days আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক