হোম
আইন-বিচার

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা,ডিলার আটক।

মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার গাবতলীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ না করেই উপকারভোগীদের নামের পাশে ভুয়া টিপসই দেওয়ার ঘটানায় আব্দুর রশিদ (৫৩) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক আব্দুর রশিদ উপজেলার আগবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি সোনারায় ইউনিয়ন বিএনপির নেতা এবং খাদ্যবান্ধব কর্মসূচির নিবন্ধিত ডিলার। জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করার কথা। নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত পুরো চাল ডিলার পয়েন্টে পৌঁছানোর পরই একযোগে বিতরণ শুরু করতে হয়।

কিন্তু ডিলার আব্দুর রশিদের নামে বরাদ্দকৃত ৭০৭ বস্তা চালের মধ্যে ৪০০ বস্তা পৌঁছানোর পরেই তিনি বিতরণ না করে দুইজনের কাছে বিক্রি করে দেন। পাশাপাশি উপকারভোগীদের চাল না দিয়েই মাস্টাররোলে অগ্রিম জাল টিপসই সংগ্রহ করে রাখেন।

সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা সাবেকপাড়া বাজার ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, ডিলার আব্দুর রশিদ সুবিধাভোগীদের চাল না দিয়ে ১৫১ জন উপকারভোগীর অগ্রিম ভুয়া টিপসই নিয়ে রেখেছেন। জসিম উদ্দিন নামের এক উপকারভোগীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তারা কেউ চাল পাননি। এই কোনো কাগজে তারা টিপসই দেননি।

ঘটনাস্থল থেকে পুলিশ ৪০০ বস্তার মধ্যে ৩৯৮ বস্তা চাল উদ্ধার করে। বাকি দুই বস্তা চাল আগেই বিক্রি করে দেওয়া হয়েছিল। অভিযানকালে ডিলার আব্দুর রশিদ স্বীকার করেন, যেসব উপকারভোগী চাল নেবেন না, তাদের কাছ থেকে চাল নিজে কিনে নিয়ে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তার। এছাড়া বাকি ৩০৭ বস্তা চালও অন্য জায়গায় বিক্রি করার কথা ছিল।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, চাল বিতরণ না করে অগ্রিম জাল টিপসই নেওয়ার অপরাধে ডিলারকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। উদ্ধার করা চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দিয়ে তা সঠিক উপকারভোগীদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। আটক ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ভুয়া মাস্টাররোল তৈরি করে চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার আব্দুর রশিদকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক