হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে হুঁশিয়ার করলো বিএনপি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি এবং এর অঙ্গ ও সহেযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সরকারি দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের প্রতি পাল্টা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা হুমকি-ধামকি দিবেন না। আপনাদের হুমকি-ধামকিতে মনে হচ্ছে আপনারা বগুড়ায় থাকবেন না। থাকারও ইচ্ছাও হয়তো আপনাদের নেই।’ শনিবার বিকেলে পূর্ব ঘোষিত পদযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে তিনি ওই মন্তব্য করেন।
শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং বিএনপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা। সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে বলেন, দেখুন পদযাত্রা কর্মসূচীতে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বেড়িয়ে এসেছেন। এর মাধ্যমে আমরা আপনাদের কিছুটা খেলা দেখালাম। অল্প দিনের মধ্যে ফাইনাল খেলা দেখাব।
এর আগে বিকেল সোয়া ৪টায় শহরের উত্তর প্রান্তে আজিজুল হক কলেজের পুরাতন ভবন এবং দক্ষিণে লতিফপুর কলোনী এলাকা থেকে দলীয় কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয়। শহরের উত্তর দিকের পদযাত্রায় নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আর শহরের দক্ষিণে নেতৃত্বে দেন দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। পদযাত্রায় বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শত শত নেতা-কর্মী অংশ নেন।
পদযাত্রা শেষে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার এবং জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 10 minutes আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 16 minutes আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 24 minutes আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 31 minutes আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 5 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 day আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক