হোম
আইন-বিচার

ফরিদপুর বোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটভাটায় পরিবহনে সড়কের ক্ষতি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরবোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটভাটায় পরিবহনে সড়কের ক্ষতি। প্রতিবাদে মানববন্ধন-সভা বিক্ষুব্ধ এলাকাবাসীর। বোয়ালমারীতে ফসলি জমির মাটি ইটের ভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মাটি টানার কাজে নিয়োজিত ট্রলির চাপে সংশ্লিষ্ট সড়কের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় ভুক্তভোগীরা ফরিদপুর জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন। মাটি কাটা বন্ধের দাবিতে এলাকায় মানববন্ধন ও সভা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

জেলা প্রশাসক বরাবর করা ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের খালেক শেখের ছেলে গণি মাতুব্বর ও জনাব মাতুব্বর প্রেমতারা মৌজায় অবস্থিত দুই ফসলি জমি থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। মাটি বহনকারী ভারী ট্রাকের চাপে এলাকার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সামনে বর্ষা মৌসুম। এখনই ওই কাঁচা সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ না করা হলে আগামীতে সংশ্লিষ্ট সড়কটির ব্যাপক ক্ষতি সাধিত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে অভিযোগকারী মো. চুন্নু মাতুব্বর বলেন, ‘ভারী ট্রাক চলাচলের কারণে এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এখনই ব্যবস্থা নেয়া না হলে আগামীতে এলাকার শত শত কৃষক মাঠ থেকে তাদের অতি কষ্টে অর্জিত ফসল রাস্তা দিয়ে বাড়িতে আনতে পারবে না। কোমলমতি স্কুলগামী ছেলেমেয়েরা চলাচল করতে পারবে না।

মাটি কাটা বন্ধসহ ওই এলাকার রাস্তাঘাট দিয়ে ভারী যান চলাচল বন্ধের দাবিতে রবিবার (৪ এপ্রিল) উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের ব্রিজের নিকট বিকেল পাঁচটায় এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, সাতৈর ইউনিয়ন আ’লীগের সভাপতি আকবর হোসেন আকুল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ‘সরকারি নির্দেশনা উপেক্ষা করে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। গ্রামীণ সড়ক দিয়ে ভারী যান চলাচলে রাস্তা দেবে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। অথচ প্রশাসন নিশ্চুপ। তাই বাধ্য হয়েই আমরা কর্মসূচি দিয়েছি। উল্লেখ্য, দেড় শতাধিক লোকের স্বাক্ষর সংবলিত এলাকাবাসীর পক্ষে প্রেমতারা গ্রামের মো. রাহেন মাতুব্বরের ছেলে মো. চুন্নু মাতুব্বর গত ১ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 1 hour আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 6 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক