হোম
অপরাধ

পার্বত্য জেলা বান্দরবানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলা। জানাজায় বান্দরবানে যাত্রীবাহী একটি গাড়িকে লক্ষ্য করে বন্দুকধারীদের হামলার পর চারজন পর্যটক আহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। অবশ্য এদের কেউ গুলিবিদ্ধ হয়ে আহত হননি। এরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতেই রয়েছেন বলে জানাচ্ছে পুলিশ। বান্দরবান সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী বলছেন, তার ভাষায় “পাহাড়ি সন্ত্রাসীরা শনিবার সন্ধ্যেবেলার এই হামলার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে । তবে তাদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মি. চৌধুরী বলেন, যে গাড়িটিতে হামলার ঘটনা ঘটেছে সেটি স্থানীয়ভাবে ‘চাঁদের গাড়ি’ নামে পরিচিত। হামলার সময় গাড়িটিতে ১৭ জন যাত্রী ছিলেন। এদের সবার বাড়ি পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতে। এরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। তারা বান্দরবানের রুমা এলাকায় বেড়াতে গিয়েছিলেন। হামলার কারণ এখনো জানা যায়নি বলে পুলিশ উল্লেখ করছে।

কি ঘটেছিল ?

ওসি মি. চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে কুহালং ইউনিয়নের গলাচিপা নামক জায়গায়। পরে রাত দশটার পর সেনাবাহিনীর বান্দরবান সদর জোন উইং একটি সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানায়। সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলাম মনু। সংবাদ সম্মেলনে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাসিন্দাদের একটি ক্লাবের আয়োজনে ১৯ জনের একটি দল বগালেকে ঘুরতে গিয়েছিল।

বগালেকে ঘুরে আবার রাঙামাটির দিকে ফিরে যাচ্ছিল তারা। শনিবার সন্ধ্যার একটু আগে আগে বান্দরবান আর রাঙামাটির মাঝামাঝি এলাকার গলাচিপা নামে একটি জায়গায় পৌঁছায় তাদের গাড়ি। সেসময় ওই চলন্ত গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। বন্দুকধারীরা গাড়িটিকে লক্ষ্য করে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে সেনাবাহিনী সংবাদ সম্মেলনে জানায়। গাড়ির চাকায় একটি গুলি লাগে। দুটি গুলি লাগে গাড়ির বনেটে, সেনাবাহিনীর মাধ্যমে জানাজায় মনিরুল ইসলাম মনু এই কথা বলেন।

এ ঘটনার পর পরই গাড়িটির আরোহীরা বান্দরবানের সীমানা পার হয়ে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় চলে যায়। সেখানে হামলার শিকার গাড়িটি ছেড়ে দিয়ে অন্য গাড়ি ভাড়া করে রাঙামাটিতে নিজেদের বাড়ির দিকে চলে যান তারা। মি. ইসলাম বলেন, যে এলাকাটিতে হামলার ঘটনা ঘটেছে সেটি বেশ দুর্গম এবং নির্জন। সন্ধ্যার পর ওই এলাকায় মানুষের চলাচল থাকে না বললেই চলে। তিনি আরো বলেন, দুর্গম হওয়ার কারণে এলাকাটিতে কিছু সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে যারা বিচ্ছিন্ন ভাবে কর্মকাণ্ড চালিয়ে থাকে”। এই ঘটনাটির পেছনে তাদের হাত থাকতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন,আগে ওই এলাকায় ডাকাতির ঘটনা ঘটতো। তবে এই গোষ্ঠীগুলো স্থানীয় অনেক দলের সমর্থক বলে নিজেদের দাবি করে থাকে। তবে এ ধরণের যাত্রীবাহী চলন্ত গাড়িতে গুলির কারণ বোঝা যাচ্ছে না। বান্দরবান থানার ওসিও বলছেন, প্রায়ই পাহাড়ে এ ধরণের অশান্ত পরিবেশ হয়, নানা কারণে এ ধরণের ঘটনা ঘটে থাকে। তারই ধারাবাহিকতায় এই ঘটনাটিও ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক