হোম
নির্বাচিত কলাম

পাকিস্তান থেকে আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ব্যুরো রিপোর্ট ঢাকাঃ পাকিস্তানের করাচি থেকে প্রথমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করা সেই কনটেইনারবাহী জাহাজে এসেছে আলু, পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল। ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে করাচি হয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবার করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এলো। এর আগে পাকিস্তানের কনটেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো।

জাহাজটিতে আসা ৩৭০ টিইইউস (২০ ফুট এককের) কার্গোর মধ্যে করাচি বন্দর থেকে আসে ২৯৭ টিইইউএস এবং জেবেল আলী বন্দর থেকে আনা হয় ৭৩ টিইইউএস কনটেইনার। বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, করাচি বন্দর থেকে আসা ২৯৭ টিইইউএস পণ্যের মধ্যে ১১৫ টিইইউএস টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। এসব কাঁচামালের মধ্যে রয়েছে ৪৬ টিইইউএস খনিজ পদার্থ ডলোমাইট, ৩৫ টিইইউএস চুনাপাথর, ৬ টিইইউএস ম্যাগনেশিয়াম কার্বোনেট রয়েছে।

এছাড়াও রয়েছে কাঁচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ ১০ টিইইউএস। রপ্তানিমুখী পোশাকশিল্পের কাপড়, রংসহ নানা কাঁচামাল রয়েছে ২৮ টিইইউএস কনটেইনারে। পাশাপাশি ১৪ টিইইউএস কনটেইনারে আনা হয়েছে ২০৩ টন আলু এবং ৪২ টিইইউএস রেফার (রেফ্রিজারেটর) কনটেইনারে আনা হয় ৬১১ টন পেঁয়াজ। একটি কনটেইনারে আসে গাড়ির যন্ত্রাংশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড মেনে চলা একটি আন্তর্জাতিক বন্দর। আমদানিকারকরা এলসির মাধ্যমে পণ্যের চালান জাহাজে করে বন্দরে আনেন। স্ক্যানিংসহ কাস্টমস হাউসের নিয়মকানুন মেনে পণ্য খালাস নেবেন তারা। করাচি থেকে আসা পণ্যের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, পানামা পতাকাবাহী ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের কনটেইনার জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে আসে। গত ১১ নভেম্বর জাহাজটি ৩২৮ বক্স কনটেইনারে ৩৭০ টিইইউএস কার্গো নিয়ে আসে। পরদিন জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। চট্টগ্রাম বন্দরে আনলোড হওয়া পণ্যের বিষয়ে কাস্টমস জানবে। আমরা শুধু কনটেইনারপ্রতি বন্দরের চার্জ, স্টোর রেন্ট পেয়ে থাকি।

জানা যায়, দুবাইভিত্তিক কনটেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইনস ডিএমসিসি’ কয়েকটি দেশের বন্দরকে নতুন রুটে যুক্ত করেছে। জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে। এরপর চট্টগ্রাম বন্দরে আসবে। আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার সংযুক্ত আরব আমিরাত যাবে। জাহাজটির স্থানীয় এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিডেটের একজন কর্মকর্তা জানান, জাহাজটি প্রথমবারের মতো গত ১১ নভেম্বর আরব আমিরাত থেকে করাচি হয়ে চট্টগ্রামে এসেছে। পরে চট্টগ্রাম থেকে কয়েকটি দেশের বন্দর ঘুরে পুনরায় আমিরাত যাবে। বুধবার (১৩ নভেম্বর) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এ যাত্রা দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটটিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন। হাইকমিশনার বলেন, এ উদ্যোগ শুধু বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না, বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগের প্রচার করবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 6 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক