admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রয়োজনে মিয়ানমার সীমান্তের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে গুলি চলবে। মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারের অভিযোগ বহু পুরনো। এছাড়া অবৈধ অস্ত্র ও মানবপাচারের ঘটনাও ঘটছে নিয়মিত বিরতিতে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার সীমান্তের এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এসব রোধ করার জন্য প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ভারত সরকারের দেয়া দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আব্দুল মোমেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। পররাষ্ট্রমন্ত্রীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১০ সালে সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছিল। সেই কাজ এখনো চলছে। প্রায় ১২ বছরেও মাত্র ১২ কিলোমিটারের এই সকড়কটির উন্নয়ন কাজ শেষ হয়নি।
এটা ভীষণ লজ্জার একটা ব্যাপার। মন্ত্রী বলেন, আমি মনে করি, যারা এই প্রকল্পের দায়িত্বে আছেন, তাদের উচিত পদত্যাগ করা এবং জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করা। উন্নয়নের কাজ নিয়ে আমরা কোনো গাফিলতি করতে পারবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে স্পষ্ট নির্দশনা দিয়েছেন।