হোম
নির্বাচিত কলাম

পটুয়াখালীতে নতুন সেতুর উদ্বোধন, সেতু কী ধরনের সুবিধা আনবে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ৮:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

পটুয়াখালীতে নতুন সেতুর উদ্বোধন, সেতু কী ধরনের সুবিধা আনবে? বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর সঙ্গে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ একটি সেতু রবিবার উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত এই সেতুটি দেশের পঞ্চম বৃহত্তম সেতু বলে কর্তৃপক্ষ দাবি করেছে। রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সেতুটির উদ্বোধন করেন। দুপুর থেকেই এই নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা সড়কের দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। আগামী বছর থেকে পদ্মা সেতু চালু হওয়ার কথা রয়েছে। সেটি চালু হলে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় সড়ক পথে চলাচলে আর কোন ফেরি থাকবে না। উদ্বোধনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যোগাযোগ উন্নত হলে আর্থসামাজিক উন্নতিটাও তরান্বিত হবে। এটা ঠিক যে, পায়রা সেতু- যদি আমি নিজে উপস্থিত থেকে ওই সেতুর ওপর দিয়ে গাড়ী চালিয়ে একটু যেতে পারতাম, বা ওই সেতুতে নেমে যদি একটু দাঁড়াতে পারতাম, পায়রা নদীটা দেখতে পারতাম, যে নদীতে আমি সবসময় স্পিডবোটে চড়েছি, সেখানে যদি একটু ব্রিজের ওপর দিয়ে যদি একটু হাঁটতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। কিন্তু করোনার কারণে সেটা হলো না। তবে এই সেতু তিনি একদিন দেখতে যাবেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পায়রা সেতুর গুরুত্ব কী?
বরগুনার আমতলীর বাসিন্দা রেহানা আক্তার বলছেন,  এক সময় ঢাকা থেকে আমতলী আসতে হলে আটটি সেতু পার হতে হতো। শুধু বরিশাল থেকেই পার হতে হতো চারটি সেতু। এই সেতুটি হয়ে যাওয়ার পর পদ্মা নদী ছাড়া ঢাকার সঙ্গে যোগাযোগে আর কোন সেতু রইল না। কখনো কখনো যানজটে পড়ে এই ফেরিঘাটেই দিন পার হয়ে যেত। ঝড় বৃষ্টি হলে ফেরি বন্ধ থাকত। কিন্তু এখন আর আমাদের পথে কোন বাধার মুখে পড়তে হবে না, তিনি বলছেন। গত কয়েক বছরে পটুয়াখালী, ও বরগুনা জেলার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি বড় বাধা ছিল পায়রা নদী। এখানে ফেরি পার হতে এক বা দেড় ঘণ্টা লেগে যেত। কখনো কখনো সময় আরও বেশি লাগত।

পায়রা সেতু প্রকল্পের পরিচালক আবদুল হালিম বলছেন, এই সেতুর ফলে পায়রা নদী বন্দর এবং কুয়াকাটা পর্যটন সৈকতের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি হল। কাউকে পথে আর কোন বাধার মুখে পড়তে হবে না। ফেরিতে যে সময় ব্যয় হতো, যে যানজট হতো, তা থেকে মানুষ মুক্তি পাবে। এর ফলে বেশ কিছু সুবিধা আসবে বলে তিনি মনে করছেন: “সেগুলো হলো, এসব এলাকায় শিল্পায়ন হবে, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে, কুয়াকাটাসহ অন্যান্য এলাকার পর্যটন বিকশিত হবে, সবমিলিয়ে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।

সংশ্লিষ্টরা বলছেন, পায়রা নদী বন্দর পুরোপুরি ব্যবহার করা শুরু হলে মালামাল বহনের ক্ষেত্রে এই সেতুটি বিশাল ভূমিকা রাখবে। এর ফলে যান চলাচলে কোন বিঘ্ন তৈরি হবে না। রেহানা আক্তারও বলছেন, পায়রা বন্দর হওয়ার পর এদিকে জমির দাম অনেক বেড়ে গেছে, রাস্তাঘাট ভালো হয়েছে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণবঙ্গে অনেকেই কলকারখানা করতে আসবেন বলে আশা করছি। তখন নিশ্চয়ই এদিকে চাকরি, ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হবে।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলছেন, ”আগে দূরত্বের কথা, ভোগান্তির কথা ভেবে অনেক মানুষ কুয়াকাটায় আসতে চাইতেন না। কিন্তু এখন সেতু হয়ে যাওয়ায় পর্যটকরা আগ্রহী হবে। তারাও দ্রুত আসা-যাওয়া করতে পারবেন। তিনি আশা করছেন, সামনের বছর পদ্মা সেতু হয়ে গেলে তখন পায়রা সেতুর শতভাগ সুবিধা ভোগ করা সম্ভব হবে। কারণ তখন আর কোন ফেরি না থাকায় ঢাকা ও অন্যান্য জেলা থেকে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে তার প্রত্যাশা।

যেসব নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে পায়রা সেতুতেঃ সেতুর প্রকল্প পরিচালক আবদুল হালিম বলছেন, এই সেতুতে নতুন কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে। যেমন ব্রিজ হেলথ মনিটর সেন্সর যুক্ত হয়েছে। এই সেন্সর মধ্যম মাত্রার ভূমিকম্পের শকটা ট্রান্সমিট করবে। ঝড়, সাইক্লোন, তাপমাত্রা বা ওভারলোডিং এর কারণে ব্রিজের যদি কোন ক্ষতি হয়, তাহলে সেটা আমাদের সিগন্যাল দেবে। তখন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। সেতুর ক্ষতি হতে পারে, এমন ভারী যানবাহন উঠলে সঙ্গে সঙ্গে এটি বিপদ সংকেত পাঠাতে শুরু করবে।

এই ব্রিজটি সর্বোচ্চ স্প্যান বিশিষ্ট ব্রিজ, যেটির নদীতে একটি মাত্র পিলার রয়েছে। এর ফলে এর নিচ দিয়ে বড় বড় জাহাজ চলাচল করতে পারবে। পদ্মা সেতু বিবেচনায় নিলে ১.৪৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি দেশের পঞ্চম দীর্ঘতম সেতু বলে তিনি জানান। ২০১২ সালের আটই মে এই প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। পরের বছর তেরই মার্চ এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৬ সালের ২৪শে জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। বাংলাদেশ সরকার, কুয়েত ফান্ড ফর আরব ইকনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে তৈরি সেতুটির মোট দৈর্ঘ্য ১৪৭০ মিটার বা ১.৪৭ কিলোমিটার। পুরো সেতুটি নির্মাণে খরচ হয়েছে ১১১৭.৮১ কোটি টাকা।

পায়রা নদী বন্দর পুরোপুরি ব্যবহার করা শুরু হলে মালামাল বহনের ক্ষেত্রে এই সেতুটি বিশাল ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ বলছে।

বেশি টোল নির্ধারণের অভিযোগঃ তবে পরিবহন মালিকরা অভিযোগ করছেন, আগে ফেরিতে তাদের যে পরিমাণ টোল দিতে হতো, এখন তার চেয়ে বেশি টোল নির্ধারণ করা হয়েছে। পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজউদ্দিন মৃধা বলছেন, আগে ফেরিতে একটা বাস পরিবহনে আমরা টোল দিতাম ৫০ টাকা, সেটা সেতুতে নির্ধারণ করা হয়েছে ৩৪০ টাকা। এটা আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে। অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও অনেক বেশি টোল ধরা হয়েছে। কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে যে ভাড়া নেই, তার সঙ্গে তুলনা করলে এই টোল অনেক বেশি। তিনি জানান, এই বিষয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে প্রকল্প পরিচালক আবদুল হালিম বলছেন,  সেতুর টোল নির্ধারণে সরকারি যে নীতিমালা রয়েছে, সেটা মেনেই নতুন টোল নির্ধারণ করা হয়েছে। সেতু নির্মাণ খরচ, নান্দনিকতা, সময় সাশ্রয় ইত্যাদি দিক বিবেচনায় নিয়ে টোল নির্ধারণ করা হয়েছে। ফেরির চেয়ে সেটা একটু বেশি হলেও খুব বেশি বলা যাবে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 4 hours আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 5 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 8 hours আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 8 hours আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 8 hours আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 1 day আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 1 day আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক