সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নে ইউপির সদস্যের আইবুল হকের বাড়ি থেকে ২ টি চোরাই গরু উদ্ধারসহ উক্ত মেম্বারের ভাই আনোয়ার হোসেন ওরফে আনার ( ৪০) নামেরএক ব্যক্তিকে করেছে পুলিশ।
সোমবার ৪ এপ্রিল রাতে উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে তেতুলিয়া মডেল থানা–পুলিশ। উদ্ধার হওয়া ২টি গরু তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান বালাবাড়ি গ্রামের আজিমুল হক,তার কেয়ারটেকার মোতাহার হোসেন( ৫৫)
বাড়ি থেকে চুরি করা হয়েছে বলে পুলিশ জানায়।
থানা–পুলিশ সূত্রে জানা যায়,গত ২৭ এপ্রিল রাতে উপজেলার শালবাহান বালাবাড়ি বাসিন্দা আজিমুলের গোয়ালঘরে থাকা ১১ টি গরুর মধ্যে থেকে ২টি গরু চুরি হয়। এ ঘটনায় থানায় গরু চুরির মামলা হয়।
স্থানীয় একটি সূত্রে জানা যায়, বুড়াবুড়ি ইউপির সদস্য সহদোর জনসেবার আড়ালে দীর্ঘদিন ধরে আন্তজেলা গরু চুরি চক্রের সক্রিয় সদস্য। তেঁতুলিয়ায় ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।