সোহরাব হোসেন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানা ইউনিয়নের কালান্তিগঞ্জ এলাকা থেকে সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে ৪ নং শালবাহান ইউনিয়নের কালান্দি বাজারের মহাসড়ক সংলগ্ন জনৈক মানিক হোসেন এর স-মিল এর সামনে থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার আজিজ নগর গ্রামের দানেশ আলীর পুত্র আসিফ হোসেন (২৪), কে দুপুর একটার সময় গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ।
এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে বিকেলে তেতুলিয়া মডেল থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।