হোম
আইন-বিচার

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে অসন্তোষ,৪ ঘণ্টা সড়ক অবরোধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ৮:০৮ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে একই নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে পৃথক সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে প্রায় চার ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে একই নামের শ্রমিক ইউনিয়নের পৃথক সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন একাংশের শ্রমিক। তারা ভজনপুর বাজারে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। প্রশাসনের আশ্বাসের পর সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে ভজনপুরে বৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্টভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর ভজনপুর শাখা কার্যালয়, পঞ্চগড় জেলা ট্রাক (মিনি ট্রাক) ট্রাক্টর, ট্যাংকলড়ি ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়ন ২০০০ এর শাখা কার্যালয়, তেঁতুলিয়া উপজেলা পাথর বালি লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন ২৮৫০ ও তেঁতুলিয়া উপজেলা পাথর বালি লোড-আনলোড শ্রমিক কল্যাণ ইউনিয়ন ৩৪৪১।

কিন্তু সম্প্রতি তেঁতুলিয়া উপজেলা পাথর বালি লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন-২৮৫০ এর নাম ও নিবন্ধনের দাবি করে গোলাব্দিগছ এলাকায় নতুন একটি সাইনবোর্ড টানানো হয়। এতে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও বিরোধ তৈরি হয়েছে। নতুন সাইনবোর্ড অপসারণের দাবি জানানো হলেও তা না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমে আসেন।

অভিযোগ উঠেছে, আসিরুল ইসলাম নামে এক ব্যক্তি নতুন করে একটি শাখা ইউনিয়ন গঠনের উদ্যোগে নতুন এই সাইন বোর্ড তুলেছেন। আর এ থেকে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈকত আলী বলেন, ‘আমরা বৈধভাবে নিবন্ধন নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের কাছে সকল ধরণের ডকুমেন্ট রয়েছে। এর মাঝে আসিরুল ইসলাম নতুন সাইন বোর্ড তুলে দিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাই আমাদের শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। প্রশাসন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। যদি আমাদের দাবি মানা না হয় তবে, আবারো কঠোর অবরোধ কর্মসূচি পালন করব আমরা।’

এদিকে একই নাম ও রেজিস্ট্রেশন নম্বরে নতুন সাইন বোর্ড তোলা নিয়ে অভিযুক্ত আসিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে পাওয়া যায় নি।

ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। ইউনিয়ন-২৮৫০ নিয়ে এই অবস্থার তৈরি হয়েছে। রাতেই তাদের আমার় অফিসে সংগঠন বা ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
আইন-বিচার 14 hours আগে

গাইবান্ধায় অনৈতিক সম্পর্কের অভিযোগে নারীসহ আটক ২।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির
রংপুর 17 hours আগে

কুড়িগ্রামের সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এলাকা পরিদর্শন জামায়াত প্রার্থী রুকুর।
রংপুর 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ।
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে অসন্তোষ,৪ ঘণ্টা সড়ক অবরোধ।
আইন-বিচার 2 days আগে

ফিফা বিশ্বকাপ-২০২৬ ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে।
খেলাধুলা 2 days আগে

ওয়ারেন্টভুক্ত আসামি থানার নতুন ভবনের ঠিকাদার।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: পুত্র যখন পিতার আসনে-এক রাতের অবিস্মরণীয় ঘটনা।
নাগরিক ভাবনা 3 days আগে

ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে শিক্ষককে গণধোলাই!
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক