হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ে ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যক্তি,হাসপাতালে ভর্তি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মে, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: ঢাকা থেকে গতকাল বুধবার রাতে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় আজ ৩০/০৫/২০২৪ ইং বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়। ওই ট্রেনের একটি কামরা থেকে নামানো হয় অচেতন হয়ে পড়া আনুমানিক ৬০ বছর বয়সী এক যাত্রীকে।

চলন্ত ট্রেনে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারান। পরে রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জ্ঞান না ফেরায় তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।এর ঠিক এক দিন আগে গত মঙ্গলবার ভোরে রাজশাহী থেকে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ে এসে পৌঁছালে সেখানেও একটি কামরা থেকে আনুমানিক ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

পরে তাঁকেও ভর্তি করা হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়ার আগেই তিনি কিছুটা সুস্থ হলে বুধবার কাউকে কিছু না বলেই হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ট্রেনে যাতায়াত করা যাত্রীদের উদ্দেশে বারবার মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, অপরিচিত কারও দেওয়া কিছু না খেতে। তারপরও অজ্ঞান পার্টির চক্রগুলো সহজ-সরল প্রকৃতির মানুষদের লক্ষ্য করে এমন অপকর্ম চালাচ্ছে। এতে কোনো না কোনো যাত্রী তাদের শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন।

আরএনবির হাবিলদার সফিকুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা দ্রুতযান এক্সপ্রেস থেকে যে বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তিনি ভালোভাবে কথা বলতে পারছিলেন না। তবে ভাঙা ভাঙাভাবে একবার বলেছেন, তাঁর বাড়ি কুষ্টিয়ায়। তিনি ট্রেনে একজনের দেওয়া কলা-পাউরুটি খেয়েছিলেন। এরপর তিনি নিজের নাম বা অন্য কিছুই বলতে পারেননি। উদ্ধারের সময় ওই ব্যক্তির পাঞ্জাবির ভেতরের একটি পকেট থেকে একটি ৫০০ টাকার নোট, অন্য একটি পকেট থেকে একটি টর্চলাইট ও এক পাতা ওষুধ পাওয়া গেছে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি টাকাপয়সাসহ কাপড়চোপড়ের ব্যাগ হারিয়েছেন বলে মনে হচ্ছে। জিআরপি পুলিশের সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ বারবার যাত্রীদের অন্যের দেওয়া কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকতে ঘোষণা দেয়। তারপরও কিছু সহজ-সরল প্রকৃতির মানুষ এ ধরনের বিপদের সম্মুখীন হন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ব্যবস্থা নেবে। তবে ট্রেনযাত্রায় সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

রেলওয়ে পুলিশের (জিআরপি) দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মুঠোফোনে মুক্ত কলমকে বলেন, ‘আজ সকালে যে যাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে, তিনি সুস্থ হলেই তাঁর কথা শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাত্রীদের সচেতন থাকতে বারবার মাইকিং করছি। তারপরও কিছু যাত্রী না বুঝে অন্যের দেওয়া খাবার খাচ্ছেন। ট্রেনযাত্রা নিরাপদ করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। তবে যাত্রীদেরও সচেতন হতে হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 hour আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 9 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 21 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 21 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক