হোম
রংপুর

পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায়।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় গণভোটের গুরুত্ব, আইনগত কাঠামো, ভোট গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং মাঠপর্যায়ে গ্রাম পুলিশের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, অবাধ ও শান্তিপূর্ণ গণভোট আয়োজনের জন্য গ্রাম পুলিশের সক্রিয় ও সতর্ক ভূমিকা প্রয়োজন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গণভোট জনগণের মতামত জানানোর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে গ্রাম পুলিশকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও আইনের প্রতি সম্মান বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।

জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা গ্রাম পুলিশের জন্য জরুরি। কেন্দ্র এলাকায় সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

উপপরিচালক স্থানীয় সরকার (অ.দা.) ও পৌর প্রশাসক সীমা শারমিন বলেন, মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও প্রশাসনের সমন্বিত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে গাফিলতি গ্রহণযোগ্য নয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, গণভোটকে ঘিরে জনআস্থা তৈরি করতে গ্রাম পুলিশের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় গ্রাম পুলিশের সদস্যরা মাঠের নানা প্রশ্ন তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। শেষে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে গ্রাম পুলিশের হাতে লিফলেট তুলে দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। অন্যান্য কর্মকর্তারাও লিফলেট বিতরণে অংশ নেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 11 minutes আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 44 minutes আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 10 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 21 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক