হোম
নির্বাচিত কলাম

নিউটনের সূত্রে ভুলের দাবি,পঞ্চগড়ের আফসার আলীর যুগান্তকারী মত

সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের যন্ত্রবিদ আফসার আলী (৬৫) দাবি করেছেন, স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র ভুল। তাঁর মতে, নিউটনের গতির প্রথম সূত্র সঠিক হলেও অসম্পূর্ণ, দ্বিতীয় সূত্র পুরোপুরি সঠিক এবং তৃতীয় সূত্র কেবল কাল্পনিক যুক্তি। খরচবিহীন ইঞ্জিন উদ্ভাবনের গবেষণা করতে গিয়েই তিনি এ সিদ্ধান্তে পৌঁছান।

জানা যায়, আফসার আলী দীর্ঘদিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এ কর্মরত ছিলেন আফসার আলী। ১৯৭৯ সালে চাকরি শুরু করে ১৯৯৬ সালে তিনি ইঞ্জিন চলাচলের একটি নতুন সূত্র আবিষ্কার করেন। তাঁর ভাষায়, চক্রাকারে যান্ত্রিক কৌশলে জড়ের জড়তা ধর্ম, ক্রিয়া ও প্রতিক্রিয়ামুখী বলকে একই দিকে নিয়ন্ত্রণ করে পর্যায়ক্রমে গতি ও স্থিতি – এই দুই ধর্মে রূপান্তর করলেই স্থায়ী গতি শক্তি বা স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি উৎপন্ন সম্ভব।

নিউটনের সূত্র নিয়ে তাঁর বিশ্লেষণ অনুযায়ী-প্রথম সূত্রে বাহ্যিক বলের উৎস ব্যাখ্যা নেই, তাই এটি অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্র-ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক -তাঁর মতে সম্পূর্ণ সঠিক। তবে তৃতীয় সূত্র -প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে -তিনি এটিকে কাল্পনিক বলে দাবি করেন। আফসার আলীর মতে, আসল সূত্র হওয়া উচিত, প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থির থাকে, আর বাধাহীন পথে গতিশীল বস্তু নিজের জড়তার কারণে গতি বজায় রাখে।

নিজের গবেষণার অংশ হিসেবে তিনি একটি ইউ-আকৃতির সিলিন্ডার তৈরি করে পরীক্ষা চালান। এতে পানি ঢালার পর বায়ু আটকে গিয়ে চাপ সৃষ্টি হয়। চাপ মুক্ত হলে পানির পতনে শক্তি উৎপন্ন হয়, যা দিয়ে তিনি জ্বালানি বা বিদ্যুৎ ছাড়াই ইঞ্জিন চালানোর কৌশল উদ্ভাবনের চেষ্টা করছেন। এই পরীক্ষায় নিজের অর্থ ব্যয় করে একাধিক ছোট ডিজেল ইঞ্জিন কিনে কাজ করেছেন তিনি, যা করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

প্রায় তিরিশ বছর ধরে তাঁর গবেষণার ফল যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করলেও কেউ তা পরীক্ষা করেনি। আফসার আলী বিশ্বাস করেন, তাঁর গবেষণা যাচাই হলে বিশ্বে অভিনব প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হবে।

১৯৭৫ সালে জগদল হাই স্কুল থেকে এসএসসি পাস করে ১৯৭৮ সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই বছরের কোর্স সম্পন্ন করেন আফসার আলী। তিনি বহু প্রবন্ধ ও বই লিখেছেন, তবে সুযোগের অভাবে প্রকাশ করতে পারেননি। বর্তমানে তিনি সরকারি পৃষ্ঠপোষকতায় তাঁর সূত্রের বৈজ্ঞানিক প্রমাণের সুযোগ চান।

আফসার আলীর ভাষায়, রকেট চলে প্রতিক্রিয়ার বলে-এটা ভুল। আসলে রকেট চলে ভরবেগের কারণে, যা দ্বিতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। আমার মতে তৃতীয় সূত্র শুধু যুক্তি মাত্র, বাস্তব নয়। আমি যা বলেছি, সেটাই সঠিক।

আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সৌয়াইব হোসেন জানান,আমরা সাধারণত বিশ্বাস করি বিজ্ঞান কাল্পনিক বিষয়কে বিশ্বাস করে না। বিজ্ঞান পরীক্ষা-নিরীক্ষা বিভিন্ন ধাপ অনুযায়ী কাজ করে তারপর সেটা বিশ্বাস করে। তার কথা অনুযায়ী কথা হচ্ছে যে নিউটনের সূত্র ভূল এবং তিনি  বুঝাতে চাচ্ছেন যে,প্রত্যেক ক্রিয়া বিপরীত ক্রিয়া সমানুপাতিক নয়। কিন্তু আসলে তিনি একটি  স্কেলের বেলুনের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে, তার ভিতরে যদি বায়ু  প্রবেশ করানো হয় তাহলে সেটি খুলে দিলে কেন  বিপরীত দিকে না এক দিকে চলে যায়। বিপরীত দিকে কেন প্রতিক্রিয়া করে।  এখন তিনি হয়তোবা কোন জায়গায় বুঝতে ভুল করেছে । আমরা তাকে প্রশ্ন করেছি কিন্তু তিনি সঠিক উত্তর দিতে পারেনি এবং যুক্তিসঙ্গত কোন কারণ দিতে পারেনি। যার ফলে আমরা তার কথা যুক্তিকতা বিশ্বাস করতে পারছিনা।

তেঁতুলিয়া উপজেলা সদরের আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন,আমাদের বিদ্যালয়ের পাশেই আফসার আলীর বাসা। তিনি বেশ কিছুদিন ধরে নিউটনের গতিসূত্রের মধ্যে তৃতীয় সূত্রটি নিয়ে প্রশ্ন তুলছেন এবং এটি ভুল ব্যাখ্যা করে আসছেন। তাঁর মতে, এই সূত্রে কিছু অসংগতির বিষয় রয়েছে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এ বিষয় নিয়ে নিজ উদ্যোগে গবেষণা করে যাচ্ছেন।

তিনি আরোও বলেন,এর আগেও তিনি জ্বালানি ছাড়া কীভাবে পানি তোলা যায়, কিংবা জ্বালানি ছাড়া যন্ত্র চালানোর উপায় নিয়ে গবেষণা করেছেন, যদিও তাতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। বর্তমানে তিনি নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা নিয়ে ভিন্নমত প্রকাশ করছেন, যা সত্যিই বোধগম্য নয়। কারণ এই সূত্রটিই আধুনিক বিজ্ঞানের অন্যতম ভিত্তি হিসেবে স্বীকৃত।তবে বিজ্ঞান প্রমাণনির্ভর। কোনো তত্ত্ব বা মতকে বিজ্ঞান তখনই গ্রহণ করে, যখন তা যথাযথভাবে পরীক্ষিত ও প্রমাণিত হয়। তাই আমার মতে, যদি তিনি তাঁর দাবির পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেন, তাহলে সেটা অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে।যেহেতু তিনি বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন, আমি মনে করি তাঁকে কিছু সুযোগ দেওয়া যেতে পারে-হোক তা সরকারি উদ্যোগে বা সমাজের উচ্চপর্যায় থেকে। হয়তো তাতে আমরা জানতে পারব, তাঁর গবেষণায় কোনো নতুন দিক বা সত্যতা আছে কি না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক