admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ
এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে অনুমানিক প্রায় ৪ কোটি টাকা মূল্যের রাধা-কৃষ্ণের যুগল মূর্তি’র অংশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বড় মির্জাপুর গ্রাম হতে মূর্তিটি উদ্ধার করে সাপাহার থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বড় মির্জাপুর গ্রামের চৌধুরী মন্ডলের ছেলে আব্দুল বারী তার বসতবাড়ীর পাশে ভেকু মেশিন দিয়ে পুকুরে মাটি কাটছিলো। এসময় ১৪ কেজি ওজনের রাধা-কৃষ্ণের যুগলবন্দী একটি ভাঙা পাথরের কালো মূর্তি পায় তাতুমি রা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে মূর্তিটি উদ্ধার করেন।
পাথরের কালো মূর্তিটির মূল্য আনুমানিক প্রায় ৪ কোটি টাকা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। পাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||