হোম
নির্বাচিত কলাম

নওগাঁয় চলন্ত ট্রেন থামিয়ে দিলো সাধারণ জনতা

মিরু হাসান || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে আজ রোববার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ কর্মসূচির একপর্যায়ে লাল কাপড় দেখিয়ে ঢাকামুখী আন্তনগর চিলাহাটী এক্সপ্রেস ট্রেন থামানো হয়। প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন আন্দোলনকারীরা।

সকাল ১০টা থেকে আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ প্ল্যাটফর্মে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু হয়। একপর্যায়ে নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস সেখানে পৌঁছালে দুপুর ১২টার দিকে ট্রেনটি থামান আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীরা রেলপথ ছেড়ে দিলে বেলা একটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁর আত্রাই ও রানীনগর, রাজশাহীর বাগমারা এবং নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দারা সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথে যাতায়াত করেন। আহসানগঞ্জ স্টেশনের ওপর দিয়ে ছয়টি আন্তনগর ট্রেন চলাচল করে। অথচ জনগুরুত্বপূর্ণ এই স্টেশনে মাত্র দুটি (দ্রুতযান ও নীলসাগর এক্সপ্রেস) আন্তনগর ট্রেন থামে। অথচ পার্শ্ববর্তী সান্তাহার ও নাটোর স্টেশনের রাজস্ব আদায়ের চেয়ে আহসানগঞ্জ স্টেশনের রাজস্ব আদায় অনেক বেশি। তাঁদের দাবি, এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে। এতে মানুষের যাতায়াতের সুবিধার পাশাপাশি সরকারেরও আয় হবে।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খবিরুল ইসলাম, আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যা প্রমুখ।

মানববন্ধনে জামায়াত নেতা খবিরুল ইসলাম বলেন, ‘আমরা আজকে আন্দোলন করে চিলাহাটী এক্সপ্রেস ট্রেন থামিয়েছি। শুধু চিলাহাটী এক্সপ্রেস নয়, আমরা চাই আহসানগঞ্জ স্টেশনের ওপর দিয়ে যাওয়া সব আন্তনগর ট্রেনে চলাচলের সুবিধা যেন এই এলাকার মানুষ পায়। রেলওয়ে কর্তৃপক্ষ ও সরকারের কাছে আমরা দাবি জানাই, দ্রুত আহসানগঞ্জ স্টেশনে সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট প্রাপ্তির ঘোষণা দিতে হবে।

এ ছাড়া ব্রিটিশ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী আহসানগঞ্জ স্টেশনের সংস্কারের দাবিও জানাচ্ছি। এসব জনদাবি শিগগির পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 5 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »