হোম
দুর্ঘটনা

দৌলতপুরের চিলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা বসতঘরে আগুন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ জন দগ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চিলমারী গামের দবির মন্ডলের ছেলে দিনু মন্ডল (৬৫), তার ছেলে ফারুক মন্ডল (২২), আব্দুর রহমান কাজীর ছেলে সাইদুল কাজী (৩০), তোফাজ্জল হোসেননের ছেলে আকতার মন্ডল (৪০), আকবার হোসেনের ছেলে হালিমা (৩৫), মৃত নবী মন্ডলের ছেলে রুপচাদ মন্ডল (৫৫), আকতার মন্ডলের ছেলে শাহীন মন্ডল (২২) এবং বিশু মন্ডলের ছেলে ফজলু ডাক্তারকে (৫৫)। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের কয়েকজন জানান, পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় খা ও শিকদার গ্রুপ প্রতিপক্ষ মন্ডল গ্রুপের ওপর দফায় দফায় হামলা চালায়। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে চলে এই হামলা। স্থানীয় মুজাম্মেল, ইকবাল, রানা, ইকলাস ও জহুরুল মন্ডলের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন দগ্ধ হন এবং আরও অনেককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, খা ও শিকদার গ্রুপের সঙ্গে মন্ডল গ্রুপের বিরোধ চলছিলো। হঠাৎ করে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খা ও শিকদার গ্রুপের লোকজন দফায় দফায় মন্ডল গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় পিস্তল, ককটেল, পেট্রোল বোমা ও রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনদের কুপিয়ে আহত করা হয়। এছাড়া কয়েককটি ঘরে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। সবার অবস্থা আশঙ্কাজনক। খা ও শিকদার গ্রুপের লোকজন সন্ত্রাসী তান্ডব চালিয়েছে। তারা নির্মমভাবে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য খা ও শিকদার গ্রুপের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, আমরা তাদের চিকিৎসা সেবা দিচ্ছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 13 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 22 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 22 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক