তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জগদল গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ মমিন ইসলামকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন মা,দকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।