উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার ২১০ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।