মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ জুলাই সকাল ১০ টা থেকে ২ টা ৩০ মিনিট পযর্ন্ত বিরতিহীন ভোট প্রদানের পর ভোট প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জানা গেছে,পার্বতীপুর প্রেসক্লাব ১৯৮০ সালে স্থাপিত । বর্তমান পার্বতীপুর প্রেসক্লাবে সর্বমোট ভোটার ৬২ জন।
দীর্ঘ দিন নানা প্রতিকুলতায় এই প্রেসক্লাবে সাংবাদিকরা একত্রিত হতে পারে নাই। যা হোক এবারে পার্বতীপুরের সাংবাদিকগণ এমন মিলন মেলায় পরিনিত করতে পেরেছে। তাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ২৫ জুলাই ২০২৬ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হল স্বতঃস্ফূর্ত শতভাগ ভোটারের উপস্থিতিতে ভোট কার্যক্রম শেষ হয়। ৮ টি পদে সর্বমোট ২৮ জন প্রার্থী অংশ নেয়।
এদের মধ্যে শান্তিপৃর্ণ ফলাফলে যারা বিজয়ী হয়েছে, তারা হলেন, সভাপতি পদে মাহফিজুর ইসলাম রিপন, সম্পাদক পদে, আব্দুল্লাহ আল মামুন,সহ-সভাপতি পদে মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিলন,কোষাধ্যক্ষ পদে এটি এম জোবায়েদ উর রহমান জবা,দপ্তর পদে জলিল সরকার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ওয়াহেদুল ইসলাম ও নির্বাহী সদস্য পদে, মোহসীন আলী, সাজেদুর রহমান নওশাদ, নুর আলম সিদ্দিক ও মোঃ হেলাল প্রমুখ।