মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
দিনাজপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ ১৪ জুলাই সকাল ১২ টা ১৭ মিনিটে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে পরীক্ষার্থীরা বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছে। জানা গেছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। এ আন্দোলনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ ও রেললাইন অবরোধ করেন। তারা দাবি তুলেন, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এ দাবির প্রতিবাদে তারা রেললাইন অবরোধ করে। এতে উভয় পাশে যানবাহন আটকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা নানামুখী স্লোগানে দফায় দফায় দাবির কথা তুলে ধরেন। দাবি পুরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারী দেন। এ ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিরুপ পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের এক বৈঠক চলছে।