হোম
আইন-বিচার

দিনাজপুরে বিচারের দাবীতে নারীদের সংবাদ সম্মেলন ও মানবন্ধন।

তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর সদর উপজেলার প্রতারক আব্দুস সামাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী নারীরা। একই সাথে অসহায় নারীর পাশে দাড়িয়ে মিথ্যা মামলায় জেল হাজতে থাকা এনসিপির ৫ নেতার মুক্তি দাবী জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুরে দিনাজপুর প্রেসকাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার দরবাপুর গ্রামের সুরত আলীর স্ত্রী আকলিমা বেগম।

সংবাদ সম্মেলন শেষে প্রেসকাবের সামনের সড়কে ৩ শতাধিক নারীর অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন, আব্দুস সামাদ একজন প্রতারক। তার বিরুদ্ধে গ্রামের নিরীহ মানুষকে জাল দলিলের মাধ্যমে হয়রানী ও জালিয়াতির অসংখ্য অভিযোগ রয়েছে। প্রতারক আব্দুস সামাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভূয়া মামলায় এনসিপি নেতা আরিফ মুনসহ ৫ জন জেল হাজতে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ও সত্য ঘটনা উন্মোচন করে মিথ্যা মামলা থেকে এনসিপি নেতা আরিফ মুনসহ ৫ জনের মুক্তি দাবী জানান তারা।

ভুক্তভোগী নারী আকলিমা বেগম অভিযোগ করেন, সদর উপজেলার খোসালপুর গ্রামে আমার দাদা শ্বশুরের নামে ৫০ শতক জায়গা রয়েছে। জায়গাটি আমাদের দখলে না থাকায় কাগজপত্র এবং দলিল করে দিবে বলে আব্দুস সামাদ জানায়। সেটেলম্যান্ট অফিসারের সঙ্গে আব্দুস সামাদের সুসম্পর্ক রয়েছে এমন কথা বলে। জমির দলিল করে দিবে এই অজুহাতে সরল বিশ্বাসে আব্দুস সামাদকে পর্যায়ক্রমে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করি। ঐ জায়গায় বাড়ী নির্মান করে আমরা বসবাস করতে শুরু করি। পরে জানতে পারি আব্দুস সামাদ দিনাজপুর সেটেলম্যান্ট অফিসের স্বাক্ষর ও সীলযুক্ত সিএস নং-৩২১ খতিয়ানের কাগজ দেয়। যাচাই করে দেখা যায় ভূয়া দলিল।

ওই ৭ লাখ ৬০ হাজার টাকা আব্দুস সামাদের কাছে ফেরত চাইলে নানা টালবাহানা করে। বিষয়টি উপজেলা যুবশক্তির মুখ্য সংগঠক আজমির হোসেনকে জানালে তিনি টাকা উদ্ধারের জন্য এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক আরিফ মুন ৫ জুলাই শহরের লিলিড়মোড়ে আব্দুস সামাদের কাছে পাওনা টাকা ফেরত চান। এসময় আব্দুস সামাদ তার ছেলে মামুনকে ফোন দেয়। মামুন পুলিশকে খবর দিলে বড়মাঠ থেকে পুলিশ আরিফ মুন, আজমির হোসেন, মোঃ হাসিন ইশরাক মিমসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

কোতয়ালী থানায় বিশেষ একটি দলের নেতাকর্মীরা মব সৃষ্টি করে রাজনৈতিক চাপের মুখে আব্দুস সামাদের ছেলে মামুনের দায়েরকৃত মামলায় আরিফ মুনসহ ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়। আব্দুস সামাদকে অপহরন বা চাঁদা দাবী করা হয়নি। সংবাদ সম্মেলনে সুন্দরবন ইউনিয়নের দরবারপুর গ্রামের মমতাজ বেগম,মোছাম্মৎ ঋতু, আকলিমা, জবা খাতুন, সুরমা মাহবুবা আকতার রুনী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও হরিপুরে গলা সমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিয়ে
রংপুর 18 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে ইউএনওর বদলি স্থগিত করাতে মানববন্ধন।
রংপুর 3 hours আগে

পঞ্চগড়ে সড়ক পার হতে গিয়ে কভার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে বিচারের দাবীতে নারীদের সংবাদ সম্মেলন ও মানবন্ধন।
আইন-বিচার 5 hours আগে

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জের তাহিরপুরে নদ নদী ও
জনদুর্ভোগ 7 hours আগে

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক।
অপরাধ 10 hours আগে

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন।
অপরাধ 16 hours আগে

প্রশাসনের নাকের ডগায় মাদকের রাজত্ব! সান্তাহারে ২০ স্পটে প্রকাশ্যে বেচা-কেনা।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে জবর দখল,লুটপাট ও হয়রানি মুলক মামলার প্রতিবাদে মানববন্ধন।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগানোয় ৮০ জনের বিরুদ্ধে মামলা।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক