হোম
রংপুর

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন।

তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই কর্মসূচির ধারাবাহিকতায় দিনাজপুর জেলা শহরের তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুলে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরে দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দীন মেমোরিয়‍্যাল হাই স্কুল মাঠে
প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন

দিনাজপুর জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রফেসর মোঃ হাসানুজ্জামান রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গঠনে তাঁর অবদান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উত্তরণে ভূমিকার কথা স্মরণ করেন। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, চারা রোপণের পর গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক কৃষিবিদ ড. মাহফুজ বাজ্জাজ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ঠাকুরগাঁও বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার আবু সাঈদ বাদশা, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক, জেলা ড্যাবের সদস্য ডা. মোঃ শফিউল আলম, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ফারুক, কৃষিবিদ হুমায়ুন কবির, কৃষিবিদ আবু সাঈদ মিঠুন, কৃষিবিদ আবুল হায়াত মো. শাহজালাল, কৃষিবিদ আতিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন, ডা. সারোয়ার হোসেন, রায়হান আলী, রফিকুল ইসলাম মান্না, ডিএই’র উপপরিচালক গোলাম সরোয়ার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন,
তশফি উদ্দিন মেমোরিয়াল স্কুলের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মোট ৩৫০টি ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা, তেঁতুল, আমলকি, জারুল, বাতাবি লেবু, কামরাঙ্গা, জয়তুন, বেল, ইপিল ইপিল, মেহগনি ও দেশী নিম। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
আইন-বিচার 12 hours আগে

গাইবান্ধায় অনৈতিক সম্পর্কের অভিযোগে নারীসহ আটক ২।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির
রংপুর 14 hours আগে

কুড়িগ্রামের সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এলাকা পরিদর্শন জামায়াত প্রার্থী রুকুর।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ।
রংপুর 16 hours আগে

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে অসন্তোষ,৪ ঘণ্টা সড়ক অবরোধ।
আইন-বিচার 2 days আগে

ফিফা বিশ্বকাপ-২০২৬ ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে।
খেলাধুলা 2 days আগে

ওয়ারেন্টভুক্ত আসামি থানার নতুন ভবনের ঠিকাদার।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: পুত্র যখন পিতার আসনে-এক রাতের অবিস্মরণীয় ঘটনা।
নাগরিক ভাবনা 2 days আগে

ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে শিক্ষককে গণধোলাই!
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক