হোম
রংপুর

দিনাজপুর হাবিপ্রবিতে সাবেক গাড়ি চালকের বেতন বৈষম্যের অভিযোগ।

তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন ও যন্ত্র মেরামত শাখার সাবেক এক গাড়ি চালকের পদোন্নতি, পর্যায়োন্নয়ন এবং বেতন স্কেল নির্ধারণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি ও রিজেন্ট বোর্ড বরাবর একাধিকবার লিখিত আবেদন করেও প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই কর্মচারী।

অভিযোগকারী কর্মচারীর নাম মোঃ রেয়াজুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখায় গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন এবং বিগত ৪ জানুয়ারি ২০২৪ তারিখে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। ভুক্তভোগী কর্মচারীর লিখিত আবেদন ও সংযুক্ত নথিপত্র সূত্রে জানা যায়, তাঁর কর্মকালীন সময়ে বেশ কয়েকটি ক্ষেত্রে বিধি মোতাবেক প্রাপ্য সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে: সমপদ বা সমগ্রেডের অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে ১৫তম গ্রেড থেকে ১১তম গ্রেড প্রদান করা হলেও, তাঁর ক্ষেত্রে ১৩তম গ্রেড নির্ধারণ করা হয়।

দ্বিতীয় পর্যায়োন্নয়নের সময়ে সমপদের অন্যান্যদের বেতন স্কেল পরিবর্তন করা হলেও, তাঁকে নিয়মতান্ত্রিক স্কেল না দিয়ে কেবল একটি ইনক্রিমেন্ট প্রদান করা হয়, যার কোনো আইনগত ভিত্তি নেই বলে তিনি দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী কয়েকজন কর্মকর্তার সিলেকশন গ্রেড দেওয়ার সময় ৯ম গ্রেড থেকে সরাসরি ৭ম গ্রেডে বেতন নির্ধারণ করা হলেও, তাঁর ক্ষেত্রে বিধি লঙ্ঘন করে ৮ম গ্রেডে বেতন আটকে রাখা হয়।

জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গেজেট অনুযায়ী, একই পদে ১০ এবং ১৬ বছর চাকরি পূর্তিতে ১+১=২টি উচ্চতর স্কেল পাওয়ার নির্দেশনা থাকলেও তিনি তা থেকে বঞ্চিত হয়েছেন।
সাবেক এই কর্মচারী জানান, কর্মকালীন সময় থেকে শুরু করে অবসর গ্রহণের পর পর্যন্ত তিনি তাঁর ন্যায্য অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি, রিজেন্ট বোর্ড, হাবিপ্রবির রেজিস্ট্রার এবং সদস্য সচিব বরাবর বারবার আবেদন করেছেন। কিন্তু দফায় দফায় আবেদনের পরও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকরী সমাধান বা ব্যবস্থা গ্রহণ করেনি।

অতিরিক্ত ডেপুটি রেজিস্ট্রার ও সদস্য সচিব উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির ড. মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার নয় আমি বর্তমানে একাডেমিক দায়িত্বে রয়েছি প্রশাসনিক দায়িত্বে থাকা রেজিস্ট্রার সাথে যোগাযোগ করুন এ ব্যাপারে এডিশনাল চার্জ প্রফেসর ড. মো. আবু হাসান এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক