তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
৯ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম নির্দেশনা ও নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিভিন্ন সড়কে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাদক ও জুয়ার কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং সমাজ থেকে মাদক ও জুয়ার মতো অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো অপরাধ মূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে প্রদান করে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।
এছাড়াও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকল থানা কর্তৃক বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
দিনাজপুর জেলা পুলিশ মাদক, জুয়া ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মো. মনিরুজ্জামান,সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল), অফিসার ইনচার্জ, বোচাগঞ্জ থানা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।