তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ৬:৫২ পূর্বাহ্ণ
পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুম, দিনাজপুর জেলা পুলিশ।দিনাজপুর জেলার ১৩টি থানার মাসিক অপরাধ পর্যালোচনা, ওয়ারেন্ট তামিল, মাদকমূল্যায়ন ও মামলা নিষ্পত্তি কার্যক্রম পর্যালোচনা-এর অংশ হিসেবে অনুষ্ঠিত মাসিক ক্রাইম মিটিং-এ এবারও নজরকাড়া সাফল্য অর্জন করেছে দিনাজপুর কোতয়ালী থানা।
দিনাজপুর জেলা পুলিশের সেপ্টেম্বর /২০২৫ মাসের ক্রাইম মিটিংয়ে আবারও শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান। জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
গত আগস্ট/২০২৫ মাসেও কোতয়ালী থানা দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কার লাভ করে।