হোম
নির্বাচিত কলাম

তেঁতুলিয়ায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় পিরিয়ড বিষয়ক স্বাস্থ্য সচেতনতায় বিনামূল্যে নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশুস্বর্গ ও নগদ’ এর যৌথ আয়োজনে এসব স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এ সময় বাল্যবিয়ে ও আত্মহত্যাকে ‘না’ বলে লাল কার্ড দেখিয়ে শপথ করে সাতশত শিক্ষার্থী। অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও নারীদের পিরিয়ড বিষয়ক স্বাস্থ্য সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন ডা.মুন্নী আক্তার বৃষ্টি।

বিদ্যালয়টির নবম শ্রেণির ঐশী ও দশম শ্রেণির আয়েশা সিদ্দিকা আখি বলেন, মেয়েদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরন শিশুস্বর্গের এমন আয়োজন সত্যিই গর্বের। আসলে মেয়েদের খুব প্রয়োজনীয় জিনিস স্যানিটারি প্যাড । কিন্তু আমাদের দেশের দারিদ্রতার কারণে মেয়েরা উন্নতমানের স্যানিটারি ন্যাপকিন করতে পারে না। এ জন্য শিশুস্বর্গকে ধন্যবাদ জানাই। আমাদের মেয়েদের আরও স্বাস্থ্য সচেতন হতে হবে। এ অনুষ্ঠানে আমরা বাল্যবিবাহ ও আত্মহত্যাকে ‘না’ বলে শপথ করছি।  সভায় বক্তারা বলেন, প্রত্যেক নারীর পিরিয়ড বা ঋতু স্রাব স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। এটি নিয়ে মেয়েদের লজ্জা নয়, তাদের স্বাস্থ্য সচেতনতায় বিষয়গুলো জানতে হবে। কিন্তু বর্তমানে সচেতনতা কিছুটা বাড়লেও দারিদ্রতার কারণে এখনও বহু নারী মানসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারছেন না। সেই সাথে আমাদের মেয়েদের পরিপক্ক বয়সের আগেই বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শিশুস্বর্গের এ ধরণের জনসচেতনতামূলক কার্যক্রম সত্যিই প্রশংসাজনক।

উল্লেখ্য, শিশুস্বর্গ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি এক যুগের বেশি সময় ধরে দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে আসছে। ইতিমধ্যে সংগঠনটি বাল্য বিবাহ নিরুৎসাহিত করণ, মাসিক স্বাস্থ্যবিধি, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রোগ্রাম হিসেবে এ পর্যন্ত সাতটি প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার নারী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে।২০০৯ সালে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কবীর আকন্দ। ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অর্থায়নে। সীমান্তে অবহেলিত, হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণসহ শীতবস্ত্র, ঈদবস্ত্র, বেকার যুবক, নারীদের কর্মসংস্থান তৈরি করে আসছে স্বেচ্ছাসেবী এ শিশুস্বর্গ ফাউন্ডেশন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 5 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 12 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 12 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 12 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক