হোম
নির্বাচিত কলাম

তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করলো বিএসএফ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশি পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৪ জুন) ভোরে তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে আটককৃতদের শনিবার সকাল ৯টায় তেতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন,নড়াইল জেলার নড়াইল থানার গোবরা পোস্ট এলাকার বিরগ্রাম গ্রামের মৃত ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে কল্পনা রানী বিশ্বাস (৩৭),যশোর জেলার অভয়নগর থানার শ্যামনগর গ্রামের মৃত মকবুল শেখের ছেলে মো.তরিকুল ইসলাম (৪২),যশোর জেলার শারশা থানার বড় কলোনী গ্রামের মো.মারফত আলী গাজীর ছেলে মো.কোরবান আলী (২৭),একই এলাকার মারফত আলী গাজীর মেয়ে ফারজানা মারফত আলী গাজী (২৩) ও একই এলাকার মো.কোরবান আলীর স্ত্রী নাজমা আক্তার (২৭)। পরে সেখান থেকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু’র তত্বাবধানে তেঁতুলিয়া নতুন ডাকবাংলো ২টি কক্ষে হেফাজতে রাখা হয়েছে।

তাঁদের পরিচয় নিশ্চিতের পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়,পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনস্থ তেঁতুলিয়া উপজেলার শালবাহান পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিত গছ ক্যাম্পের সদস্যরা ৫ বাংলাদেশীকে পুশইন করেছে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে ৫ জনকে আটক করেছে বিজিবি। তারা বর্তমানে বিজিবির হেফাজতে আছেন।

তেঁতুলিয়া উপজেলায় আটক ৫ জনের বাড়ি যশোর জেলায়। তাদের মধ্যে এক নারী গর্ভবতীয় থাকায় তাকে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে। তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন,পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তরের পরে তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে রাখা হয়েছে। আমাদের পুলিশ তাদের পাহাড়া দিচ্ছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 50 minutes আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 15 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক