হোম
আইন-বিচার

তেঁতুলিয়া জমির মামলায় র‌্যাব-১৩’র হাতে দুলাল গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার পঞ্চগড়: তেঁতুলিয়া জমির বিরোধ নিয়ে মামলায় নুরল আমিন দুলাল (৩৯) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সিপিসি ২ এর একটি চৌকস সদস্যরা। সোমবার বিকেলে জেলার সদরের শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করে র‌্যাব। গ্রেফতার হওয়া আসামী দুলাল তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউপির মন্ডলপাড়া গ্রামের মৃত.জুমার উদ্দিনের ছেলে।
জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় প্রতিপক্ষের সাথে জমাজমি নিয়ে বিরোধ নিয়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় করিমুল হক বাদী হয়ে নুরুল আমিন দুলালকে প্রধান আসামী করে ৯জনকে অভিযুক্ত করে মডেল থানায় মামলা করেন।
মামলার অপর অভিযুক্তরা হলেন, মোঃ হায়দার আলী (৩৪), মোঃ লুৎফর রহমান (৬০), মোঃ আফিজুল ইসলাম (৫০), মোঃ সমিরুল হক (২) লেদর (৫১), মোঃ তৈয়ব আলী (৫২), মোছাঃ নিহার বানু (৫২), মোছাঃ পান্না বেগম (৩৪), মোছাঃ ঝরনা বেগম (২৭)। তাদের মধ্যে হায়দার আলী বুড়াবুড়ি ইউপির মন্ডলপাড়া গ্রামের মৃত.জুমার উদ্দিনের ছেলে, লুৎফর রহমান একই ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামের মৃত.তফির উদ্দিনের ছেলে, মৃত জয়ন উদ্দীনের ছেলে আফিজুল ইসলাম, মৃত শেখ ফরিদের ছেলে সমিরুল হক লেদর, মৃত ওহাব উদ্দিনের ছেলে তৈয়ব আলী, মৃত.জুমার উদ্দিনের স্ত্রী নিহার বানু, নুরল আমিন দুলালের স্ত্রী পান্না বেগম ও হায়দার আলীর স্ত্রী ঝরনা বেগম।
মামলায় জানা যায়, বুড়াবুড়ি মৌজার ৭২ ও ২৫৯ নং খতিয়ান হতে খারিজ ২৫৯ খতিয়ানে ১৬৯৩ দাগে ২১ শতক জমি ক্রয়সূত্রে দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে ঘর-বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছেন করিমুল হক। কিন্তু ওই জমি অভিযুক্তরা জোরজবস্ত করে বেদখল করার চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস দরবার হলেও বিবাদীরা কাগজপত্র দেখাতে পারেননি।

ঘটনার দিন ১৯ এপ্রিল সন্ধ্যায় ইফতারের শেষে করিমুলের পিতা আব্দুল ওহাব বাড়ির বাইরে এসে দেখেন, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী লোকজন নিয়ে লাঠি সোঠা, ধারালো হাসুয়া, কোদাল, চাইনিজ কুড়াল, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সুসজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে খুঁটি ও বেড়া লাগিয়ে বেদখল দেয়ার চেষ্টা চালায়। এতে বাঁধা দিতে গেলে মারধরের শিকার হন বৃদ্ধ আব্দুল ওহাব। চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত হন। পরে সেখান থেকে দ্রæত উদ্ধার করে তাঁকে জেলা সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসকরা। ঘটনার উপযুক্ত বিচার চেয়ে করিমুল হক গত ২০ এপ্রিল তেঁতুলিয়া মডেল থানায় মামলা করেন। মামলার ৪দিনের মাথায় জেলা শহর থেকে মামলার প্রধান আসামী নুরল আমিন দুলালকে গ্রেফতার করেন র‌্যাব-১৩’র সিপিসি-২এর সদস্যরা।
মামলার বাদী করিমুল হক জানান, আমার ক্রয়সূত্রে জমি দীর্ঘ ৪০/৪৫ ধরে ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করে বিরোধীরা এ জমি দাবি করছে তাদের। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস হলেও সেখানে তারা জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি। তবে জমিটি দখল করতে তারা সেদিন আমাদের উপর হামলা চালিয়েছে। বাবাকে রক্তাক্ত জখম করেছে। পরে ঘটনার সুবিচার চেয়ে থানায় মামলা করেছি।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, জমি নিয়ে বিরোধ সংক্রান্তে গত ২০ এপ্রিল থানায় ১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ (২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর ধারায় মামলা করেছিলেন বুড়াবুড়ি ইউনিয়নের করিমুল হক নামের এক ভুক্তভোগী। মামলার পর থেকেই পুলিশ আসামীদের ধরতে মাঠে অভিযান চালাচ্ছে। তার মধ্যে আজ সোমবার বিকেলে মামলার প্রধান আসামী নুরুল আমিন দুলালকে পঞ্চগড় থেকে গ্রেফতার করে আমাদের হাতে সোপর্দ্য করেছে র‌্যাব-১৩। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 6 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 22 minutes আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 6 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 17 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 18 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 18 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 20 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 21 hours আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 21 hours আগে

শ্রমিকদের কণ্ঠে আজও একই আকুতি আমরা সহানুভূতি চাই না, চাই
জনদুর্ভোগ 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক