হোম
আইন-বিচার

সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও সালমা পারভীন অবশেষে বদলি হলেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: অবশেষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা পারভীনকে বদলি করা হয়েছে! বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত আদেশে তাকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়।

৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সালমা পারভীন ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাহিরপুর ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও হিসেবে দায়িত্বপালনরত অবস্থায় নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে তাহিরপুরে বদলি করা হয়।

জানা গেছে, উপজেলার খনিজ বালু-পাথরসমৃদ্ধ সীমান্ত নদী জাদুকাঁটা-১, জাদুকাঁটা-২ বালু মহাল ইজারা প্রদান করা হলে ইজারাদার সিন্ডিকেট চক্রের সঙ্গে গোপন সমঝোতায় পরিবেশ-বিধ্বংসী শতাধিক ড্রেজার মেশিনে নদীর দুই তীরজুড়ে এমনকি মহাল ইজারাবহির্ভূত সীমানা থেকে দিন-রাত বালু পাথর উত্তোলন করা হয়। অবৈধ ড্রেজার মেশিনে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে ভুক্তভোগীরা সরাসরি কিংবা মোবাইল ফোনে কল করলেও তিনি ড্রেজার বন্ধে উদাসীনতা এমনকি বিরক্তবোধ করতেন বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে গেল ১৯ জুন যুগান্তর অনলাইনে নির্মাণাধীন জাদুকাঁটা সেতুতে এক ড্রেজারেই ক্ষতি ৬ কোটি টাকা, পরদিন ২০ জুন দৈনিক যুগান্তর পত্রিকায় প্রিন্ট ভার্সনে শেষ পৃষ্ঠায় ছবিসহ নির্মাণাধীন জাদুকাঁটা সেতু, এক ড্রেজারেই ক্ষতি ৬ কোটি টাকা- শিরোনামে সরজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ইউএনও ওই নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু-পাথর উত্তোলন বন্ধে নয়ছয় করে দেখছি-দেখছি বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে ২৫ জুন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মুঠোফোনে জাদুকাঁটা নদীতে ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার মালিকদের গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন। ভূমিমন্ত্রীর বক্তব্যসহ ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর তৎকালীন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এহসান শাহ থানা পুলিশকে ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার মালিকদের গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন। ২৬ জুন পুলিশ অভিযানে নেমে ৪টি ড্রেজার, ৪টি স্টিল বডি ট্রলারসহ এক ড্রেজার মালিককে গ্রেফতার করে।

ইউএনও সালমা পারভীন গোপালগঞ্জে বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে ওখানে আমাকে বদলি করা হয়েছে। দুই বছর ইউএনও পদে থাকলে পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালনের সুযোগ থাকলেও সেক্ষেত্রে এটি পদোন্নতি হিসেবে বিবেচিত হবে না।

বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জাদুকাঁটা নদীতে আমার নামে ড্রেজার চলত- সেই তথ্য আমার জানা নেই। অভিযোগ ও প্রতিবাদ সমাবেশের পর চাঁদাবাজি বন্ধে টোল ট্যাক্স নির্ধারণ করে চার্ট টাঙানো হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 15 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 15 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 16 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 16 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 16 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 21 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 days আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক