হোম
নির্বাচিত কলাম

ডোমারে তাঁতী দলের ব্যানারে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উপজেলা তাঁতী দলের ব্যানারে বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ই জানুয়ারী) বিকালে পৌর শহরের বাটার মোড়ের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম। ডিমলা উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ইঞ্জিঃ আনিছুর রহমান আরিফ, জেলা সভাপতি শাহাজাদা মুক্তি প্রমুখ।

প্রধান অতিথি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর দুর্বিষহ নির্যাতন সহ্য করে বিএনপিকে আগলে রেখেছে আদর্শিক নেতা কর্মীরা। বিগত স্বৈরাচার সরকারের আমলে এলাকায় থাকতে পারেনি ভিন্নমতের শিক্ষিত যুবকেরা। কেউ ঢাকা শহরে গিয়ে রিকশা চালিয়েছে,আবার কেউ ফুটপাতে দোকান করে কোনোমতে জীবনযাপন করেছে। সর্বস্ব দিয়ে গচ্ছিত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেও স্বৈরাচারের দোসররা সেসব দখল করে নিয়েছিল। নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও অধিকার বুঝে নিতে গেলে বর্তমানে একটি দল সেসব নেতা-কর্মীদের দখলবাজ বানানোর অপচেষ্টা করছে।নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের অচলাবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। এছাড়া বিগত সরকারের আমলে কারানির্যাতন, খুন,গুম, হত্যার শিকার নেতা-কর্মীদের স্মরণ করেন। সেইসাথে পিলখানা হত্যাকাণ্ড সহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

উপজেলা তাঁতী দলের আয়োজনে আলোচনা সভায় অন্যান্ন্য বক্তারা বিএনপির রাষ্ট্র পরিচালনার ভাবনা সম্পর্কিত বিষয়ে বিষদ আলোচনা তুলে ধরেন। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সফর সফলকামের পাশাপাশি দ্রুত সুস্থ্যতা কামনা করেন। তারা আরও বলেন, আগামী নির্বাচনে নীলফামারী -০১ ডোমার-ডিমলা আসনে জিয়া পরিবারের অন্যতম সদস্য, বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় তাঁতী দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে ডোমার বাজারের সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 14 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 14 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক