হোম
আইন-বিচার

ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে বগুড়ায় সাত ডাকাত গ্রেফতার

মিরু হাসান || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাতুল (২২), শাবরুল কারিগর পাড়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তারেক হোসেন(৩২), বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে সুমন প্রামানিক (২২), একই উপজেলার সুলতানগঞ্জ পাড়া এলাকার মৃত পুটু মিয়ার ছেলে সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), একই এলাকার মৃত গোলাম মো. পাশা’র ছেলে মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫), মালগ্রাম উত্তর পাড়ার মৃত কামাল মিয়ার ছেলে কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) এবং নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মৃত সাজ্জাদের ছেলে রাসেল আহম্মেদ (৩৫)।

মামলার সূত্র জানা যায়, শাজাহানপুর থানার মামলা নং-১৫, তারিখ ১৩ আগস্ট ২০২৫, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোডে এ মামলা রুজু হয়। বাদী ছিলেন মৌলভীবাজার জেলার মো. আরিফ হোসেন। ঘটনাপ্রবাহ গত ১২ আগস্ট ভোরে ঢাকা থেকে বগুড়ার পথে একটি ভাড়া করা টাটা পিকআপে ফার্নিচার পরিবহনের সময় শাজাহানপুরের রহিমাবাদ এলাকায় ১৪-১৫ জন ডাকাত ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ি থামায়। তারা ড্রাইভার ও হেলপারকে হাতকড়া পরিয়ে, চোখ ও হাত বেঁধে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে চালকের মোবাইল, টাকা ও ড্রাইভিং লাইসেন্স, হেলপারের মোবাইলসহ মোট প্রায় ২৪ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

ডাকাতরা পিকআপসহ প্রায় ৫.৭৫ লাখ টাকার সম্পদ লুট করে পালিয়ে যায়। পুলিশের অভিযান মামলা রুজুর পরপরই শাজাহানপুর থানা পুলিশ প্রথমে মো. রাতুল (২২) কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে আরও ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।আসামিদের অতীত গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। মো. রাতুল এর বিরুদ্ধে মাদক, ডাকাতি ও হামলার অন্তত পাঁচটি মামলা রয়েছে। মো. সাব্বির পাশার বিরুদ্ধে মাদক মামলার রেকর্ড রয়েছে।

মোস্তফা পাশা ওরফে শ্যামলের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে মাদক, হামলা ও দ্রুত বিচার আইনের মামলা আছে। মো. কালাম ওরফে সুরমা কালাম এর বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা, ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১০টি মামলা রয়েছে। রাসেল আহম্মেদের বিরুদ্ধেও মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা আছে।

মো. তারেক হোসেনের বিরুদ্ধেও খুন, হামলা, মাদক ও ডাকাতিসহ সাতটি মামলা রেকর্ড করা আছে।শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৭ ডাকাতকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক