হোম
অপরাধ

ডাক্তারের মাত্রাতিরিক্ত ভিজিট ও টেস্ট বানিজ্যে নাজেহাল ঝিনাইদহের জনগণ 

এম.মাসুম আজাদ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ঝিনাইদহে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিতে আসা অধিকাংশ জনগণেরই অভিযোগ চিকিৎসকের মাত্রাতিরিক্ত ভিজিট নেবার বিষয়ে। এছাড়াও  চিকিৎসা সেবা প্রার্থীদের অভিযোগ রয়েছে , ডায়গনস্টিক সেন্টারের কমিশন বাণিজ্যের ফাঁদে  অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে চিকিৎসা ব্যয় বৃদ্ধি করে নাজেহাল করা হয় রোগীদের।

৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত রোগী দেখার ভিজিট নিচ্ছেন ঝিনাইদহের বিভিন্ন চিকিৎসক। এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিজেদের ইচ্ছে মতো  ভিজিট নেবার কারণে ও ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসা বাণিজ্যের কবলে জেলার নিম্ন আয়ের ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অনেক চিকিৎসক রোগ নির্ণয়ের চেয়ে টেস্ট নির্ভর চিকিৎসার দিকে ঝুঁকে পড়েছেন। প্রাইভেট হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তির মাধ্যমে অপ্রয়োজনীয় পরীক্ষার নামে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ অপচয় করা হচ্ছে।

সামান্য  সর্দি-জ্বরের জন্যও একগাদা টেস্ট লিখে দেওয়া হয়, অথচ অনেক ক্ষেত্রেই এগুলোর প্রয়োজনই থাকে না। এতে করে রোগী যেমন আর্থিকভাবে চাপে পড়ে, তেমনি জেলার চিকিৎসা ব্যবস্থার উপর থেকে বিশ্বাসও উঠে যাচ্ছে জনগণের ।

এই সকল কারণে অধিকাংশ জনগণ  অসুস্থতার প্রাথমিক সময়ে চিকিৎসা  নিতে চিকিৎসকের কাছে না যেয়ে নিজেরাই ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করে সেবন করছেন,ফলে দেখা যায় অনেকেই মারাত্মক ঝুঁকিতে পড়েন, সুস্থ না হয়ে আরো অসুস্থ হয়ে পড়েন, যার ফলে পরবর্তীতে তার চিকিৎসা ব্যয় আরো বৃদ্ধি পায়। পড়েন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ।

ঝিনাইদহের সদর হাসপাতালের আসেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বৈধ অবৈধ একাধিক ডায়গনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক, যাদের অধিকাংশের সাথেই সদর হসপিটালের ডাক্তার’রা কমিশনের  গোপন চুক্তিতে আবদ্ধ।

জেলার একাধিক মানুষের সাথে কথা হলে তারা জানান, মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা সেবা সব থেকে উল্লেখযোগ্য হলেও বর্তমানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বৃহৎ একটা জনগোষ্ঠী।  সরকারি হাসপাতালে ভিজিটের হাত থেকে রক্ষা পেলেও জবাই হতে হচ্ছে টেস্ট বাণিজ্যের ফাঁদে। চিকিৎসকের পছন্দ অনুযায়ী ডায়গনস্টিক সেন্টার থেকে টেস্ট না করালে পুনরায় টেস্ট করতে হয় অথবা চিকিৎসকের অবহেলা পেতে হয়।

অন্যদিকে বেসরকারি ক্লিনিকে ডাক্তারের লাগাম ছাড়া ভিজিট ও অপ্রয়োজনীয় টেস্ট বাণিজ্যের ছুরিতে জবাই হচ্ছে চিকিৎসা সেবাপ্রার্থী জনগণ। ডাক্তার ভিজিট,টেস্ট, রিপোর্ট দেখার ভিজিট, ফলোয়াপ রোগীর ভিজিট সব মিলিয়ে অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসা শুরু হবার আগেই গুণতে হয় হাজার হাজার টাকা, যেটা বহন করা বর্তমানে অনেকের জন্যেই সাধ্যের বাইরে।

ডাক্তারের ভিজিট যোগ্যতা অনুযায়ী সরকারি ভাবে নির্ধারন করা হয়২০২৩ সালে। একবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। যার ফলে ইচ্ছে মতো স্বেচ্ছাসেবী হয়ে উঠেছেন অধিকাংশ চিকিৎসক। তবে গতানুগতিক সকলের বাইরেও অনেক ভালো ও বিশেষত চিকিৎসক  আছেন যারা সকলের কথা বিবেচনা করে সাধ্যের মধ্যেই ভিজিট নিয়ে প্রকৃত চিকিৎসা সেবা দিয়ে থাকেন, অতিরিক্ত ঔষধ বা টেস্ট বাণিজ্যের সাথেও তিনারা যুক্ত হোন না।

ঝিনাইদহের সকল জনগণের চাওয়া অবৈধ ভুইফোঁড় লাইসেন্সবিহীন ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে চিকিৎসা সেবা সকলের জন্যে নিশ্চিত করতে। ডাক্তারের ভিজিট সহনশীল সীমায় নির্দিষ্ট পরিমাণে নির্ধারণ করা হোক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক