হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কবর স্থানের জমি নিয়ে ২পক্ষের সংঘর্ষ আহত ১০ জন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় রুহিয়ায় গোরস্থানের জমির-দখল নিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ১নং– রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর এলাকায় সালেহা খাতুন উচ্চ বিদ্যালয় সংলগ্ন গোরস্থানের জমি স্থানীয় মহিউল ইসলাম গং কবলা মূলে খরিদকৃত মর্মে নিজেদের দাবি আসছিল। অপরদিকে ঐ জমি সিএস ও এসএ রেকর্ডে গোরস্থান ও মুসলমান সাধারণের ব্যবহার্য্য মর্মে স্থানীয় ফজলুর রহমানের লোকজন সাইনবোর্ড দেয়। ঐ সাইনবোর্ড মহিউল ইসলামের লোকজন রাতের আধারে তুলে নিয়ে যায়। সম্প্রতি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা ভূমি অফিস দলিল গ্রহীতাদের খারিজ বাতিল করে দেয়। ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টার দিকে মহিউল ইসলাম ৫০/৬০ জনের একদল লোক নিয়ে ঐ জমিতে বেড়া দিতে গেলে স্থানীয় মুসল্লীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তারা জবর দখলকারীদের বেড়া প্রদানে বাঁধা দিলে ২ পক্ষের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু করে।

প্রতিপক্ষের নিক্ষিপ্ত ইট পাটকেলে উভয়পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের পার্শবর্তী আটোয়ারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোরস্থান রক্ষা কমিটির সভাপতি ফজলুর রহমান জানান, সিএস ও এসএ রেকর্ড মতে গোরস্থানের জমি রয়েছে প্রায় ২ একর। কিন্তু চিনিকলা মাদরাসার সুপার গোপনে গোরস্থানের জমি দলিল মূলে কিনে নিয়ে হালচাষ করে। পরে ভুমি অফিস তাদের খারিজ বাতিল করে। আমরা সেখানে গোরস্থানের সাইনবোর্ড দিলে তারা ভেঙ্গে নিয়ে যায়।

অভিযোগ প্রসঙ্গে মহিউল ইসলাম বলেন, আমরা রেকর্ডীয় মালিক তরিকুল ইসলামের নিকট কিনে নিয়ে চাষাবাদ করে আসছি। আমি আমার জমিতে বেড়া দিতে গেলে গোরস্থান কমিটির লোকজন বাধা দেয়। এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, গোরস্থানের জমির দখল নিয়ে সংঘাতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 5 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 5 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 5 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 6 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 7 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 14 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক