admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুরে সাংবাদিকদের উপর নৌকা মার্কার কর্মীদের হামলা ও লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। এ সময় আহত ও লাঞ্চিত হয়েছেন স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির প্রতিনিধি মামুনুর রশিদ ও স্থানীয় পত্রিকা দৈনিক লোকায়নের প্রতিনিধি সুজন আলী।
২৬ ডিসেম্বর রোববার বিকাল ৫ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫ নং- দেবীপুর ইউনিয়নের ৬ নং-ওয়ার্ডের ২৯নং-শাপলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে নৌকা মার্কা কর্মীরা অর্তকিত হামলা চালায়। পরে প্রশাসনের সহযোগীতায় আহত সাংবাদিক মামুন ও সুজনকে উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে সাংবাদিক মামুনুর রশিদ বলেন, দেবীপুর ইউনিয়নে সংবাদ সংগ্রহের কাজে আমরা সংবাদ সংগ্রহ করি এবং দেবীপুর ইউনিয়নের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তোলে ধরি। কিন্তু নৌকা মার্কা কর্মীরা শুরু থেকে বাধা প্রদান করে আসতেছিলো।
তাই আমরা হামলার শিকার হয়েছি। আমাদের ক্যামেরায় কিছু গোপন তথ্য ছিলো তারা জোড় পূর্বক সব ডিলিট করে দেয়। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, সাংবাদিক উপর হামলা ঘটনাটি আমি শুনেছি। ঘটনা স্থলে আমরা প্রশাসনিক টিম পাঠিয়ে দিয়েছি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||