হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ে কায়দা করে সার সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি অভিযোগে জরিমানা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও জেলায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার ও খুচরা সার বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ। যেমনঃ- টিএসপি ও মিউরেট অব পটাশ (এমওপি) সার অনেক বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। কৃষি অধিদপ্তর বলছে সারের কোনো সংকট।

জেলা ও থানার কৃষকদের অভিযোগ, তাঁদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হলেও ডিলাররা কোনো রসিদ দিচ্ছেন না। কেউ কেউ রসিদ দিলেও তাতে সরকার নির্ধারিত দাম দেখাচ্ছেন। প্রতিবাদ করলে সার বিক্রি করবেন না জানিয়ে দিচ্ছেন বা ক্রেতার কাছে বিক্রি করা সার কেড়ে নিয়ে রেখে দিচ্ছেন। ডিলারদের কাছে এভাবে জিম্মি হয়ে তাঁরা অসহায় বোধ করছেন। তবে এ বিষয়ে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ার কারণে বাজারে সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করছেন তাঁরা। কৃষকেরা বলছেন, সার কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের কথা বলেন। তবে দাম বেশি দিলেই সার বের করে দিচ্ছেন। এ ছাড়া কিছু কিছু ডিলার দোকানে মূল্যতালিকা টাঙিয়ে রাখলেও সেই অনুযায়ী বিক্রি করছেন না। এমনকি সরকারি দরের রসিদ দিলেও বাড়তি দরের রসিদ দিচ্ছেন না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার প্রতি বস্তা (৫০ কেজির বস্তা) টিএসপি সারের খুচরা মূল্য ১ হাজার ১০০ টাকা (২২ টাকা প্রতি কেজি), এমওপি প্রতি বস্তা ৭৫০ টাকা (১৫ টাকা কেজি), ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ইউরিয়া প্রতি বস্তা ৮০০ টাকা (১৬ টাকা কেজি) নির্ধারণ করে দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও জানায়, চলতি ডিসেম্বর মাসে জেলায় ২ হাজার ৫৫৩ মেট্রিক টন টিএসপি, ৩ হাজার ১৭৫ মেট্রিক টন এমওপি, ৭ হাজার ৭৩ মেট্রিক টন ডিএপি এবং ৭ হাজার ২৯৫ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ডিলারদের ৩০২ মেট্রিক টন টিএসপি, ৫৩৬ মেট্রিক টন এমওপি, ১ হাজার ৮৮৬ মেট্রিক টন ডিএপি এবং ১ হাজার ২১২ মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহ করা হয়েছে। এসব সার বিসিআইসির ৬৩ এবং বিএডিসির ১৪০ জন ডিলারের মাধ্যমে জেলার কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৯৮ মেট্রিক টন টিএসপি, ৩৮৬ মেট্রিক টন এমওপি এবং ৩১২ মেট্রিক টন ডিএপি উত্তোলন করেছেন ডিলাররা।

রবি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় আলু, ভুট্টা, ধান, শর্ষেসহ ব্যাপক সবজির উৎপাদন হয়। এসব ফসল উৎপাদন করতে গিয়ে জমিতে কৃষকেরা টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া সার ব্যবহার করেন। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার কৃষক প্রবীর রায় (৪৯) বলেন, তিনি মঙ্গলবার শহরের এক ডিলারের দোকানে এক বস্তা টিএসপি ও এক বস্তা পটাশ কিনতে যান। প্রথমে ডিলার তাঁকে টিএসপি সার নেই বলে জানিয়ে দেন। পরে বিভিন্ন মাধ্যমে কথা বলার পর ডিলার তাঁকে দুই বস্তা সার বের করে দেন। প্রতি বস্তা টিএসপি ১ হাজার ৬০০ টাকা এবং এমওপি ১ হাজার ১০০ টাকায় দেন। প্রবীর রায় বলেন, সরকারি দামে প্রতি কেজি টিএসপি ২২ টাকায় বিক্রি করার কথা; দোকানদার তা বিক্রি করছেন ৩২ টাকা। বস্তাপ্রতি টিএসপি সার ৫০০ টাকা এবং এমওপি ৩৫০ টাকা বেশি দামে কিনতে হয়েছে। রসিদ চাইলেও তাঁরা বাড়তি দামের রসিদ দেননি।

বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের কৃষক সনাতন বর্মণ বলেন, কয়েক দিন আগে লাহিড়ীহাটের একজন খুচরা সার বিক্রেতার কাছ থেকে প্রতি বস্তা টিএসপি সার দেড় হাজার টাকায় কিনেছেন। রসিদ চাওয়ায় দোকানদার তাঁর সারের বস্তা কেড়ে নিচ্ছিলেন। অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসনঃ বাড়তি দরে সার বিক্রির অভিযোগ পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শেখ সাদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। সে সময় তিনি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পান। তিনি সদর উপজেলার আরিফ ট্রেডার্স ও পীরগঞ্জের হাবিবুর রহমান ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

ঠাকুরগাঁও এ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শহরের নিউ ঐশি বীজ ভান্ডারের মালিক এনামুল হককে ১৫ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। এর আগে গত সোমবার বাড়তি দামে সার বিক্রি, কৃষককে রসিদ না দেওয়ার অভিযোগে রানীশংকৈলের রাউতনগর বাজারের হাসান ট্রেডার্সের মালিক হাসান আলীকে ৫ হাজার টাকা, নেকমরদ বাজারের মেসার্স আল ইমরান ট্রেডার্সের মালিক খায়রুল আলমকে ১০ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন রানীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

রানীশংকৈল উপজেলার কাতিহার হাট এলাকার সার ব্যবসায়ী আনছার আলী বলেন, অন্য জায়গা থেকে বেশি দামে সার কিনে এনে এখানে বিক্রি করতে হচ্ছে। তাই একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সারের সংকটের বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও শহরের বিএডিসির সার ডিলার এনামুল হক সরকার বলেন, ‘চাহিদা অনুযায়ী সার পাচ্ছি না। এখন রবিশস্যের মৌসুম এখন যেখানে হাজার বস্তা সারের চাহিদা রয়েছে, সেখানে আমরা পাচ্ছি ১৫৫ বস্তা। এতে টিএসপি ও এমওপি সারের সংকট দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হোসেন বলেন, এখন সারের কোনো ঘাটতি নেই। এরপরও কোথাও কোথাও সংকটের অজুহাতে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য তাঁদের তদারকি অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিসিআইসির ডিলারদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান বলেন, তাঁদের সমিতির সদস্যরা সরকার নির্ধারিত দামের বাড়তি দামে সার বিক্রি করছেন না। অনেক জায়গায় অনুমোদনহীন কিছু ব্যবসায়ী জেলার বাইরে থেকে সার সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে থাকতে পারেন। এর দায় তাঁরা নেবেন না।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের বেশি দামে সার বিক্রির অভিযোগ আসছে। যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান চলছে। এ ছাড়ায় যদি কেন এই ধরনের অভিযোগ জানতে পারি সাথে সাথে মোবাইল টিম পাঠিয়ে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো বলে জানিয়েছেন

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 4 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 6 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 6 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 9 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 15 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক