হোম
নির্বাচিত কলাম

কবরস্থানের জমিতে আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মে, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে কবরস্থানের জমিতে আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া-স্থানীয়দের মাঝে ক্ষোভ - এম কে নিউজ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কবরস্থানের জমিতে ১০ লাখ টাকার রোপন করা গাছ কেটে আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া-স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা! আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন -এর সুপারিশকে উপেক্ষা করে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া কবরস্থানের জমিতে আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

১১ মে বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসেনর চিঠি নিয়ে এক ঠিকাদারের লোকজন সেই কবরস্থানে স্থানীয়দের রোপনকৃত ১০ লাখ টাকার অধিক মূল্যমানের গাছ কাটা শুরু করলে সেখানে গাছের ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আশ্বাসে পরিস্থিতি সাময়ীক শান্ত হলেও উত্তেজনা বিরাজ করছে। শিংপাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন জানান, দুই একর ৮৭শতক জমি জুড়ে থাকা শিংপাড়া কবরস্থানটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী খাস ক্ষতিয়ান ভুক্ত একটি কবরস্থান। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন এই কবরস্থানের জমিতে আশ্রয়ন প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে আমরা এলাকাবাসী কবরস্থান বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা প্রশাসন সহ বিভিন্ন মহলে অনুরোধ জানাই।

এর প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান কবরস্থান বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সুপারিশসহ আশ্বাস প্রদান করেন। কিন্ত ১১ মে বুধবার আকস্মিক ভাবে এই কবরস্থানে আশ্রায়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে গাছ কাটার জন্য এক ঠিকাদার সেই কবরস্থানে ২০বছর আগে স্থানীয়দের রোপনকৃত ১০ লাখ টাকার অধিক মূল্যমানের গাছ কাটা শুরু করে। এসময় সেখানে গাছের ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে মারমুখী অবস্থার সৃষ্টি হয়।

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর আশ্বাসে পরিস্থিতি সাময়ীক শান্ত হয়।
আফাজ উদ্দিন আরো জানান, কবরস্থানের উন্নয়নের জন্য সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০২সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে ননজুডিয়াশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে কবরস্থান উন্নয়ন কমিটি বলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ রোপনসহ যত্ন করে গাছগুলো বড় করে তোলে। যার বর্তমান বাজার মূল্য ১০ লাখ টাকার অধিক হলেও উপজেলা প্রশাসন ও স্থানীয় ভূমি অফিস স্থানীয় ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কবরস্থান উন্নয়ন কমিটিকে কিছু না জানিয়ে গাছগুলো কেটে নিতে শুরু করেছে।

স্থানীয় সংসদ সদস্যের সুপারিশকেও তারা কোন গ্রাহ্য করছে না। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ সামুসুজ্জামান স্যারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কবরস্থানে আশ্রায়ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত এখনও চুড়ান্ত হয়নি। সরকারি বিধি মোতাবেক সেখানকার গাছ কাটার অনুমোদন দেওয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 hour আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 8 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 17 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক