হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে আচরণ বিধি লঙ্গনের হিড়িক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২১ ৮:৩৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ এখনো হয়নি প্রতিক বরাদ্দ তবুও আ’লীগ মনোনীত প্রার্থী বাঁশ দিয়ে বানানো নৌকা প্রতিক নিয়ে এবং নেতাকর্মি সমর্থকদের সাথে করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিসে এসেছেনে ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করতে। একইভাবে অন্যান্য সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিসারের সামনে মনোনয়ন দাখিলে এমন আচরণ-বিধি লঙ্গনের হিড়িক হলেও তিনি অজ্ঞাত কারণেই নিশ্চুপ রয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর রবিবার,। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর রোববার ছিল ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৫ ইউপি নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী
আতিকুর রহমান বকুল তার নির্বাচনী এলাকা থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে প্রথমে পৌরশহরের হ্যালিপ্যাড মাঠে গাড়ীগুলো রাখেন। সেখানে নৌকা প্রতিক সাথে নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরে নৌকা প্রতিক মিছিলের সামনে রেখে রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন দাখিল করেন। একইভাবে লেহেম্বা ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেন। অপরদিকে একই ইউনিয়নে রানীশংকৈল উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রওশন আলী মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। ধর্মগড় ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেমও নৌকার স্লোগান ধরে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। বিশেষ করে আ’লীগ মনোনীত চেয়ারম্যানের নেতাকর্মিরা নৌকার স্লোগান ধরে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে চেয়ারম্যান প্রার্থীদের এমন গণজমায়েতের কারণে নির্বাচন অফিসের সামনে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়ক বিশাল যানজটে পড়ে যায়। এতে পথচারীরা পড়েন বেশ ভোগান্তিতে । রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম গতকাল রোববার দেড়টায় মুঠোফোনে বলেন, একজন প্রার্থী সবোর্চ্চ ৫ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন। কখনোই বিশাল মিছিল বা শোভাযাত্রা ও প্রতিক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করা যাবে না। কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমি ব্যবস্থা নেব। তবে আচরণ-বিধি লঙ্গনের বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্গলা বাহিনীকে দায়িত্ব দেওয়া
রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 10 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 11 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 11 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 14 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক