admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ৮ নভেম্বর সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশ অফিস সম্মেলণ কক্ষে অক্টোবর/২০২১ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন – ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
উক্ত সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মান দন্ডের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য বিশেষ পুরস্কার এএসআই(নিঃ) মোঃ বায়েজিদ খন্দকার, আইসিটি এ্যান্ড মিডিয়া সেল শাখা, পুলিশ অফিস শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই(নিঃ) মোঃ আফছার আলী, ঠাকুরগাঁও সদর থানা; শ্রেষ্ঠ বিট অফিসার এসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদ, ঠাকুরগাঁও সদর থানা; শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই(নিঃ) মোঃ নবিউল ইসলাম, ঠাকুরগাঁও গোয়েন্দা শাখা (ডিবি); শ্রেষ্ঠ এসআই(নিঃ) মোঃ জাবেদ আলী, ঠাকুরগাঁও সদর থানা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম।
ঠাকুরগাঁও সদর থানা শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গনকে সম্মাননা স্মারক প্রদান করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার পিবিআই সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||