হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে আ,লীগের ১৫ জন নেতাকর্মী গ্রেপ্তার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার রনি, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও বিশেষ অভিযানে আ,লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতা-সংক্রান্ত মামলাগুলোর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। শনিবার রাতে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও সদরের ভেলাজান গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে  শামছুল হক (৫০)। দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শাহাদৎ আলী (৪৭)। দানার হাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. মেহেদী হাসান (২৫)। হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. আব্দুল আউয়াল (৫২)। তিনি ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।

পীরগঞ্জ থানা, পীরগঞ্জের পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০)। সনগাঁও গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. সাগর আলী (২২)। বর্তমানে জয় বাংলা (মোড়) এলাকায় বসবাস করছেন।
রুহিয়া থানা, রুহিয়ার আসাননগর গ্রামের মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে মো. তাহেরুল ইসলাম (৪৮)। তিনি ১৪নং রাজাগাঁও ইউনিয়নের সদস্য। কশালগাঁও গ্রামের মো. অসিব উদ্দিনের ছেলে মো. সাদেকুল ইসলাম (৪০)। তিনি ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সদস্য।

রানীশংকৈল থানা, রানীশংকৈলের কলেজপাড়া বন্দর গ্রামের বিষু বসাকের ছেলে মো. স্বাধীন বসাক (৩০)। দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৪০)। বালিয়াডাঙ্গী থানা, বালিয়াডাঙ্গীর বড়বাড়ি রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সাজিদুর রহমান (সাজিদ) (৩৬)। বড়বাড়ী রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জয়নুল হক (৪৩)। তিনি ৮নং বড়বাড়ী ইউনিয়নের সদস্য। মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো. শাহেদ আলী (৫৫)। তিনি ৭নং আমজানখোর ইউনিয়নের সদস্য। বোবরা গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে মো. জিন্নাহ আলী (৩৬)। বড়বাড়ী (বুধু মেম্বার পাড়া) গ্রামের রশিদুল হকের ছেলে মো. মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিও রয়েছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেগুলো তদন্তের আওতায় রয়েছে। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে। পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 17 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক