admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ১২:২১ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে বিরোধী প্রার্থী হওয়ায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী কে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে । ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের স্বাক্ষরিত ২০ নভেম্বর শনিবার এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
বহিষ্কার চেয়ারম্যান প্রার্থীরা হলেন– বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দুওসুও ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মখলেসুর রহমান চৌধুরী, ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বড় পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম, ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রশিদ । বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসনাত বাবু , বিষয়টি সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ কে নিশ্চিত করে বলেন, মনোনয়ন বঞ্চিত হয়ে ৯ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন ফরম কিনে জমা দিয়ে ছিলেন।
এর মধ্যে ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে ছিলেন । বাকি ৬ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে । তিনি আরো জানান, বাকি ২ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে চাড়োল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগের লাহিড়ী আঞ্চলিক শাখার সভাপতি- সম্পাদক মোঃ মোশারফ হোসেন কে ছাত্রলীগ থেকে এবং দুওসুও ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আবদুস সালামকে কৃষক লীগ থেকে বহিষ্কারের জন্য ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগ থেকে নির্দেশনা দিয়েছে। আশা করি পরিষ্কার হয়ে যাবে ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||