হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে দখলের চেষ্টা মামলায় যুবলীগ নেতা কারাগারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার রনি, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় হাসকিং মিল-চাতাল দখলের চেষ্টার মামলায় যুবলীগ নেতা শাওন চৌধুরীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এছাড়াও মামলার এক নম্বর আসামি আক্কাছ আলীকেও কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে (২৫ জুন) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক আলাউদ্দিন এই আদেশ দেন।

শাহরিয়ার মাহবুব শাওন চৌধুরী ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এবং আক্কাছ আলী খলিসাকুড়ি গ্রামের মৃত হাসান আলীর ছেলে। মামলার এজাহারে বলা হয়, গত ৯ জুন গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা এলাকার কুমারপুর এলাকার আরমান হাসকিং মিলের মালিক আরমান সরকারের কাছে চাঁদা দাবি করে যুবলীগ নেতা শাওন চৌধুরী সহ তার লোকজন। চাঁদা দিতে অস্বীকার করলে যুবলীগ নেতা শাওন চৌধুরীর নেতৃত্বে আক্কাছ আলী ও তার লোকজন আরমান হাসকিং মিল ও চাতাল জোরপূর্বক দখলের চেষ্টা করে।এসময় বাঁধা দিতে গেলে আরমান সরকারের পরিবারের লোকজনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে জখম করে তারা। এরপর স্থানীয় লোকজন এগিয়ে আসলে যুবলীগ নেতা শাওন চৌধুরী ও তার লোকজন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সুমন আলী, আজিজুল রহমান, তুহিন আলমকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আরমান সরকার বাদী ঠাকুরগাঁওয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা শাওন চৌধুরী সহ ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়। আরমান সরকারের দায়েরকৃত মামলায় জামিন নিতে আদালতে হাজির হন যুবলীগ নেতা শাওন চৌধুরী ও মামলার এক নম্বর আসামি আক্কাছ আলী এবং মামলার আরও সাত আসামি। এসময় যুবলীগ নেতা শাওন চৌধুরী, আক্কাছ আলীর জামিন নামঞ্জুর করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক আলাউদ্দিন। এছাড়াও মামলার অপর সাত আসামির জামিন মঞ্জুর করে আদালত।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দুর্ঘটনা 29 minutes আগে

দিনাজপুরে চলন্ত ট্রেনে ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি আটক
অপরাধ 38 minutes আগে

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক