হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা থেকে নৌকার মাঝি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদরের ১৭ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলাল মাস্টার। তিনি এক সময় ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর রাজনীতি করতেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে কেন্দ্রে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেবেশ চন্দ্র শর্মা ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় স্বাক্ষরিত বেশকিছু নথিপত্র ও অভিযোগ নামা কেন্দ্রীয় আওয়ামী লীগে পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়ছে, আলাল মাস্টার এক সময় সক্রিয় শিবিরকর্মী ছিলেন। পরে ২০০৯ ও ২০১১ সাল পর্যন্ত তিনি ইউনিয়ন জামায়াতের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপিতে যোগদান করেন । বিএনপির দলীয় সমর্থন নিয়ে ২০১২ সালের ইউপি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তার বিরুদ্ধে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপির হয়ে ভোটকেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের কর্মী ও ভোটারদের নির্যাতন করেছেন আলাল মাস্টার। ২০১৫ সালে সুকৌশলে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হন।

পরে আওয়ামী লীগে অনুপ্রবেশ নিয়ে আলোচনা শুরু হলে ২০১৯ সালে প্রকাশিত রংপুর বিভাগের ৩৮৯ জন অনুপ্রবেশকারীর তালিকায় তার নাম উল্লেখ করা হয়। আলাল মাস্টারের জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম। তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘তিনি ছাত্রজীবনে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। তার সাংগঠনিক দক্ষতার কারণে জগন্নাথপুর ইউনিয়নে জামায়াতের জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়।’ জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেবশ চন্দ্র শর্মা বলেন, আলাল মাস্টারতো সুবিধাদি লোক।

যেই দল ক্ষমতায় থাকবে, সে সেই দলের হয়ে যাবে। তার ভাই জেনারুল এখনও ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক।’ জানতে চাইলে নৌকার চেয়ারম্যানপ্রার্থী আলাল মাস্টার সাংবাদিকদেরকে বলেন, ‘আমি বিএনপির সমর্থন করতাম জামায়াত-শিবির…এটা কিন্তু অনেক আগের কথা। এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না।

ঠাকুরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটু সাংবাদিকদেরকে বলেন, আলাল মাস্টারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমি জানি। যারা নৌকা প্রতীক চেয়ে পাননি তারাই এ সব অভিযোগ নিয়ে ঘুরছেন। তিনি এর আগেও নৌকার প্রতীকে নির্বাচন করে জয় পেয়েছেন। হয়তো সেই কারণেই কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 5 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 6 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 7 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 10 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 15 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক